• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

উদিত সূর্য  

Amitava Mukherjee
One Min Read
99 Views
2 Comments
উদিত সূর্য 
পুকুর থেকে ভেসে ওঠে
জটলায়—

অলস শিমুলের
মায়াবি বুক আঁচড়াচ্ছে
জটিলতায়
সূর্যের সরু রেখাগুলো অক্লেশে—

কালচে জলে কয়েকটি নীল
পালক ভেসে যায়
সুপ্ত ইচ্ছেয়—

অসহায় সাদা বক
দাঁড়িয়ে আছে একা
সাদা মোমবাতির মতো
জলের মেধাবী স্পর্শে—

আরেকজন উদ্বেগহীন শ্লেষে
পা মুড়ে বসে আছে
পুকুরের দিকে মুখ করে
প্রতীক্ষায়—

তামাটে অন্ধকার বনানীর
খোলা চুলে,
চারিপাশের লিলিফুল
দিনের আলসেমিতে—

ব্রজদা মাথা তুলে কি দেখেছো
সারা দিন ধরে
সহমতে সে কথা বলতে পারবে
কলকাতার সেনেট হলে—

করিডরে হাঁটতে হাঁটতে
মনে পড়বে
সূর্যের আনাগোনা
হারিয়ে যাওয়া সকালে
হৃদয় জুড়ে, অন্ত:পুরে—

খেয়াল করে ব্রজদা
বনানীকে
জলেতে, সাঁতারে
ভালোমন্দে—

গৌরবহীন,
প্রেমহীন,
জলে,
সহজে ভেসে ছিল—

লিলিফুলের শান্ত প্রেম
নানাদিকে—

সাদা বক জলের আঁচল ছেড়ে
উড়ে যায়,

সূর্যের আলো আস্তিনে
আনমনে—

11/4/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

অবশেষে বুঝতে পেরছো  

Next

The Rising Sun

2 Comments

  1. Aniruddha says:
    January 3, 2026 at 7:56 pm

    Wonderful

    Reply
    1. Amitava Mukherjee says:
      January 3, 2026 at 8:59 pm

      Thank you!

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal