এগিয়ে যায় রোজের যাপনে

এগিয়ে যায় আলোর মধ্য দিয়ে
উপমার কাঁঠালি-চাঁপা ফুল নিয়ে
যে আলোতে নিজেকে
দেখতে পায় স্ত্রী-চরিত্রে
পথে চামর ঢাকা আলোয়
অকিঞ্চিৎ সাহসী
হয়ে পড়ে সুঠাম ছায়া
সন্ধেতে উপহারের
ডালি সাজিয়ে রাখে
আঙুল স্পর্শ করে
ইচ্ছেতে, আকাশে
হটাৎ নীরবতার সাজ পেরিয়ে
কিভাবে ছাড়িয়ে
নিয়ে যাবে নিজেকে?
একাকী আবছা আলোয়
ব্যক্তিত্বের আর্দ্রতায় সত্যটুকু
দেখতে পায় না
সুঠাম ছায়াদের অনুপস্থিতিতে
বুঝতে পারে
স্পর্শহীন কাঁঠালি-চাঁপা ফুল
যৌবনের প্রতিটি কোণে
দিক চিহ্নহীন যৌবনের রুক্ষ ভূত
তাড়িয়ে বেড়ায়
চারিপাশের ভারী বাতাসে
নীরবতা ঢাকা পড়ে পারুল গাছে
শব্দহীন ভয়
ভাবনাকে শূন্যে চেপে ধরে
ফিসফিস করে নিজের সাথে
কথা বলে বিড়বিড় করে
কোনো প্রতিধ্বনি
শুনতে পায় না
হেঁটে চলে যাওয়া
নিয়তির টানে
আকাশের নীচে খালি সন্ধে
পায়ের শব্দ একমাত্র শব্দ
কানে আসে
অবৈধ থাকার মধ্যে
ঠাণ্ডা যাপনে
বুঝতে পারে
নিজেই তা চেয়েছে
প্রতিদিনের শান্ত সকাল
বেমানান সুমির কাছে
নিজের তৈরি পুরো দিন
মনে বিঁধে যায় ছুরির মতো
দিক ঝাপসা হয়
মাঝে মাঝে পুকুরের জলে
রক্তের ঘ্রাণে কল্পনা চাঁদের মতো
চাঁদ দেখা যায় অনিবার্য উজ্জ্বলে
তবুও আশেপাশে
অন্ধকার
আলোর আবছা সমাবেশে
হৃদয় ধীর গতিতে কাঁপে
শোক প্রকাশ করে না
যে পথ ধরে এগিয়ে গেছে
তারই সত্যে
বৃহৎ বৃত্তে সহজ গতিতে
এগিয়ে যায়
একাকীত্বের নুড়িগুলো রয়ে যায়
রাস্তায় স্মৃতি হয়ে
পাথরের মনে
সুমির পরিচিতির উষ্ণতা
থাকে আকাশ প্রদীপে
উত্তরহীন ডাক একটাই
চলনের অনুকরণে
নীরব ছায়া তৈরি হয়
আলোর আভাসের সেতুবন্ধনে
অবৈধ প্রেমের নিরখে
ঠিক করে নিজের জীবন
এগিয়ে যায় রোজের যাপনে।
28/6/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
Dr Mukherjee continuously amader notun jinish upohar dichhen
He is not someone who is afraid of experimentation…likhte thakun mon joy korte thakun
Thank you, Aniruddha. I’ve taken your comments into account. I appreciate it.