তারাও কিছু মনে করেনি

পশুপাখিদের মধ্যে হেঁটে
অতসী
তাদের নাম রাখে
কমলা কাঁকড়া, বুলবুলি
লাল বাজপাখি আর
সোনার হরিণ
অতসী কি কখন তাদের
সাথে কথা
বলতে চেয়েছিল
তাদের চোখের দিকে তাকিয়ে
ওরা ফিসফিস করে বলেছিল
অতসী
তুমি আমাদের নাম দাও
অতসী তাদের নাম
মনে রাখেনি
তারাও কিছু মনে করেনি
দিনের শেষে।
17/1/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Nice connection with the wild.
Thank you for your appreciation!