ভগ্নহৃদয়ে

ঝোপের ভেতরে কালো
আর হলুদ মাকড়সার জাল
ছিঁড়ে ফেলে পোড়াবাড়ির খেয়ালে—
ব্রিজ থেকে মাইল খানেক দূরে
ঝোপ ভেতরে পরস্পরকে
মানিয়ে নিয়ে,
জঙ্গলের ভুলে
তাড়াতাড়ি পায়ে পায়ে পেরিয়ে
আসে,
পায়ের পাশ দিয়ে
কোনো পাখি উড়ে যায়নি
জঙ্গলের দিকে,
আমার দিকে তাকিয়ে
স্পর্শ করেছিল প্রেমের অমতে
স্পর্শতে বসন্ত ছিল না—
তারপর আমাকে চিনতে
পারেনি মুখ দেখে
দিনের খেলা চলে বাতাসের সাথে—
হটাৎ হলুদ মাকড়সা
আমার কঠিন মুখের দিকে তাকালো
মানুষের মতো—
আমি ‘অতীশ দীপঙ্করে’র মতো, ভগ্নহৃদয়ে
বলতে বাধ্য হলাম
তোমার ঘর ভাঙা, মানুষের ছদ্মবেশে—
সে কিছু বলেনি
উচ্ছল আনন্দে আমার কব্জিতে
তিল এঁকে চলে যায়—
তারপর সবচেয়ে পাতলা
সুতোর উপর দিয়ে
পৃথিবীতে ফিরে আসে।
4/1/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.