• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

মেঘনা

Amitava Mukherjee
One Min Read
137 Views
0 Comments

মেঘনার শরীরে কাঁপুনি
মুখোশ টেনে ফেলে
মুখ থেকে
পঞ্চাশতম জন্মদিনে

ভালো মেয়ে, ভালো কন্যা
ভালো ছাত্রী, ভালো প্রেমিকা
ভালো বউ, ভালো মা
ভালো, ভালো, ভালো….

মুখোশ ছাড়া মেঘনার মুখ

কে ছেড়ে গেছে
তাকে কি খুঁজে পাবো
তাকে কি ভালোবাসবে
বা সে কি আর কাউকে

আজ পঞ্চাশতম জন্মদিনে
যারা এসেছে অভিনন্দন জানাতে
মেঘনা ধীরে ধীরে বলতে থাকে
আমি যে মেয়ে তার মুখোশ নেই

মেঘনা একটু সময় নেয়

তার আশেপাশের পরিচিত
লোকজন ছেড়ে যায়

নতুন কাউকে
নতুন লোকজনকে
খুঁজে পায়
সংখ্যায় তারা কম

মেঘনাকে তারা চিনতে পারে
যখন পরিচিতি হয়
মেঘনার সাথে

তারাও সবাই মুখোশ ছাড়া
উন্মুক্ত মুখে

রোদ্দুরের উষ্ণতা পায়
ওরা মুখেতে

মেঘনার পঞ্চাশতম
জন্মদিনে।

5/6/2023
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

এষাণা-রোদ্দুর

Next

পেয়ালা কাবার্ডে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal