রক্তকরবীর লাল

নন্দিনীর রক্তকরবীর লাল
তার পছন্দের রঙ নয়
আর একটা রঙ
সর্বশরীরে ফুটে আছে
লাল রঙের মধ্যে
অন্য রঙকে প্রহরীর মতো
দেখতে পায়
যখন তুমি চোখে ঘুম নিয়ে
ঘুমোয় ফেরো
লাল ঝর্নার রেশ মুখেতে
যখন বারোটি গোলাপ
ফুলদানিতে
শাড়িতে শতাব্দীর বাতাস লাগে
চিকন মুখ লজ্জায় লাল
মুখ ফুটে বলতে
পারেনি নন্দিনীকে
লাল রঙ স্বপ্ন নিয়ে আসে
প্রহরীর চোখ এড়িয়ে
বেশিক্ষণ চুপ করে
থাকে না
শালিকের মতো ঘর ছেড়ে
উড়ে যায়
কুয়োর জলে টুনটুনির স্বপ্ন
তোমার স্বপ্ন এক হয়ে
প্রবাহিত দুপুর বাতাসে
নিঃশ্বাস বদলে যায়
মুখের লাল রঙ
চিকণ হাসিতে ঝর্নার মাতন
শরীর কাঁপিয়ে
এটা ইচ্ছা
এটা কাঁপন
এটা সেই ধুলো-বৃষ্টিতে
ফসল হয়ে ফুটে আছে
মাঝে মাঝে ভাবি
লাল রঙের ঈর্ষা নারী
সর্ব শরীরে কাছে আসতে
সেই লাল ওড়নার
শিকল শব্দ
নন্দিনী রক্তকরবীর
লাল বেশে
অন্য রঙে প্রহরীর ইঙ্গিতে
তোমার না নন্দিনীর বসনের ইঙ্গিতে
রক্তকরবী মিথ্যে বলে না
নন্দিনীও মিথ্যে বলেনি নিজস্ব বিভাসে—
9/1/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.