• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

সিমিকা মাচাং ঘরে আগন্তূক

Amitava Mukherjee
One Min Read
105 Views
0 Comments
পাঁচচুলি পাহাড়কে অবুঝ মেয়ের মতো 
ভালোবেসে,
সিমিকা আগন্তূক, মাচাং ঘরে

রৌদ্রের প্রতিমা হয়ে পাহাড়ের কাছে
কৌশানির পাহাড়ের বাঁকে বাঁকে
লুকিয়ে রাখে দিগন্তকে
চোখের আড়ালে

পাঁচচুলি মিথ্যে বলে না

ঘরের খিলান খুলে
দয়াপ্রার্থী কল্পনাকে
লজ্জাহীন বাতাসের মতো মেনে
নেয় পাঁচচুলি

পাহাড়ের নির্লিপ্ত চোখের
চাহনির অসীম মিথ্যেতে
খুঁজে পেয়েছে সিমিকা
যে নামগুলোকে ছেড়ে এসেছে

চুপ করে দাঁড়িয়ে থাকে
অশ্রুভেজা অনন্তে
বোবা বৃদ্ধের অপারক নীরবতা নিয়ে

পৃথিবীর বর্ণালী বেগুনী রঙে
বোকা মানুষের সরল মুখের
প্রদর্শন নীরব পাঁচচুলিতে

হৃদয়ের স্পন্দন
নিজের কানে আসে না
পাহাড়ের নীরব প্রেমে
ভয় লাগে সিমিকার
মাচাং ঘরে আগন্তূক সে

বাতাসের শব্দে
ঝোপের মধ্যে দিয়ে ছুটে
আসে শিংগা

আওয়াজ তোলে
পাহাড়ের উপমার বিরুদ্ধে

জন্ম থেকে সিমিকার এত বছরের
নানা কাজের উপাসনার
ভাসা ভাসা উপমা ভেসে ওঠে
মনের খিলানে

পাঁচচুলি শৃঙ্গে পোড়া বারুদে
সিমিকার চল্লিশ বছরের
মৃত ঋতুগুলো
সুপ্ত থাকে পাহাড়ের অলিন্দে

পাঁচচুলি শৃঙ্গের
অবিকল নীরবতায়
সিমিকার পলাতক কল্পনা
মৃত ঋতুর মতো ডোবে

পাঁচচুলি পাহাড়ে
আকাশের কাছাকাছি অলক্ষ্য
দিনটা বিবর্ণ
সিমিকার আর্দ্র চোখে

আশৈশব সাধে সিমিকার
বর্ণালী পৃথিবীর
বেগুনী রঙের নীরবতাও ভাঙে

সিমিকা
মাচাং ঘরে আগন্তূক
শরীরী ছদ্মবেশে গলে যাওয়া বরফে।

31/5/2025
Amitava Mukherjee

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

এগিয়ে যায় রোজের যাপনে  

Next

Simika, The Stranger in the Machang House

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal