হাইকু প্রেম প্রবাহে

নাকছাবিতে
ভালোবাসা
জলতে, প্রীতির আর্দ্রতা
নাকছাবিতে।

ওড়না
বাতাসের
দিগ্বিদিক নেই, সরে
যায় ওড়না।

তন্দ্রা
বাঁশির সুরে
তন্দ্রায় সুমি, বৃষ্টির
টুপটাপ শব্দ।

বেল বাজে
বেল বাজে
শব্দে, মন প্রাণ
এক হয়।

জুঁইয়ের মালা
বেণীতে জুঁইয়ের
মালা, শাড়িতে তম্বী
যুবতী, নারী।

এক ফালি রোদ্দুর
সমর্পণে
মন শরীর, এক
ফালি রোদ্দুর।

শাড়ি ও বিন্দি
প্রেম শরীরে
পূর্ণ, শাড়ি ও বিন্দি
সাক্ষী, নীরবে।

শরীরে কাঁপন
নাভির আর্দ্রতা
বৃষ্টিতে, শরীরে কাঁপন
পূর্ণ প্রেমে।

রোশনাই
নিষিদ্ধ প্রেমে
খোলা চুলে রোশনাই
নাকছাবিতে।
23/9/2026
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
Wow
Thanks!