হাইবুন-প্যাঁচার প্রেম

প্যাঁচা ভেবেছে, মুখে হাসি লেগে থাকে ব্যঙ্গতে। যাতে মন খারাপে আলোর ঝলক লাগে। ভাঙা মনে ভালো লাগে। প্যাঁচা আনন্দে তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গধর্মী করে, হাইকু লেখে।
ধনী ঘরের প্যাঁচানী ভালোবাসে এই প্যাঁচাকে, ব্যঙ্গে। কথায় কথায় প্যাঁচানী মন্দ কথাও শোনাতো প্যাঁচাকে। ব্যঙ্গের হাসিতে প্যাঁচার মুখের সামনে দরজা বন্ধ করে প্যাঁচানী।
তারপর প্যাঁচা এক সাধারণ প্যাঁচানীর প্রেমে পড়ে। কিন্তু এই প্যাঁচানীর সাধারণ সাদাসাপ্তা ব্যবহার। প্যাঁচা তাকে ব্যঙ্গ করতো। উপহাসে প্যাঁচানীর মুখের উপরে দরজা বন্ধ করে দেয়।
প্যাঁচার প্রেম
প্যাঁচানীর মতো, ব্যঙ্গে
উপহাসে।
26/9/2025
Amitava Mukherjee
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.