বুঝতে পেরছো

অন্তরা পিতাভ নদীর ধারে
সারা রাত ধরে ভেসে বেড়ায়
সকালে রূপালী বাতাসে
দুই হাত ভর্তি সাদা করবী নিয়ে
উঠে আসে
রেশম ও লিলেনের কোলাহলে
নিখুঁত শাড়িতে অন্তরার শরীর জুড়ে
আবদ্ধ থাকে দুই হাতের মাঝে
একটি শিশির কণা
একটি সাদা লিলির পাপড়ি
তোমার লালচে ঠোঁটের মাঝে
বাতাসকে আটকে রেখেছো
তুমি কি শুনতে পেয়েছো
বাঁশির সুরে শিস দিচ্ছে
রাজহাঁস
এক তীক্ষ্ণ অন্ধকারের গান
জলপ্রপাতের মতো বৃষ্টির ধারা
গাছের পাতায়
পীতাভ নদীর কালো পাড় ভেঙে দিচ্ছে
অন্তরা তুমি অবশেষে মেঘের
নিচে দেখেছো?
আকাশ জুড়ে প্রবাহিত সাদা
মেঘের ক্রুশের কাজ
তার পা কালো পাতার মতো
নদীতে প্রসারিত আলোর ডানা
রাজহাঁসের মতো
অন্তরা তুমি কি তোমার
হৃদয়ে অনুভব করেছো
রাজহাঁসের গল্প
সবকিছুর সাথে সম্পর্ক আছে তার
অন্তরা তুমি কি অবশেষে বুঝতে পেরছো
তোমার সৌন্দর্য
আর কিভাবে তুমি বুঝতে পেরছো
তোমার জীবন।
16/10/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.