গোঙানি আওয়াজ

নীল আলগা ঘণ্টি বাজিয়ে
কলহাস্যে, গান গাওয়া
গ্রামাফোন নয়—
তার জিভ আলস্যে জবার জিভে—
গলার গোয়ানিতে ধাঁধার উত্তর,
পাথরে রাগ জমে
আওয়াজ নেমে আসে,গুমোট ঘরেতে
জবার চুলে কাঁঠালি চাঁপা—
বাতাসে সুরার গন্ধ,
দোয়েল পাখির ঠোঁট
পীন পয়োধরে—
মদ ভর্তি গ্লাসে
বরফ টুকরো টুকরো
নীলের গানে—
নীলের আড়াল মন,
একটি পাথর মাপার যন্ত্র—
একটি দেয়াল ঘড়ি—
কুয়াশা ভর্তি একটি খাঁদ—
জবার মন আত্মঘাতী
হৃদয় মাত্র—
নীলের গান গাওয়া গ্রামাফোনে
অ্যামিবা—
পাথরে চাপা পড়ে গান—
গ্রামাফোনে আওয়াজ বন্ধ—
নীলের, জবার
গোঙানি আওয়াজ,
নেহাত মন্দ ছিল না।
23/12/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Awesome
Thank you!
Durdanto !
thank you!