• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
হাইবুন

হাইবুন-রোদ্দুরের পড়ন্ত তাপ 

Amitava Mukherjee
Amitava Mukherjee
One Min Read
16 Views
0 Comments
তুষার মধুমালিনীর দিকে তাকিয়ে থাকে। 
ওই যুবতীর শরীরের ঝনঝন শব্দে তুষারের চোখ যাচাই করে গড়নের ছন্দকে। তাওয়াতে রোদ্দুরের পড়ন্ত তাপ। তুষারের চোখে মধুমালিনীর কটিদেশের বিন্দু বিন্দু ঘাম। সাপের মতো নামতে থাকে, কটিদেশের শাড়ির আদরে আর নামতে পারেনা।

তুষার নিজের পৃথিবীর কাজের সাজানো বিধি মানতে পারেনা।
দেখতে পায়। ফিনফিনে শাড়িতে মধুমালিনী, টানা সুটকেস হাতে, এগিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে। ফিনফিনে শাড়িতে ঢাকা বা খোলা ত্বকের আভা। রোদ্দুরের পড়ন্ত তাপ বাড়ে।

তুষার হাঁটে তার পিছুপিছু।
ঠোঁট মধুমালিনীর মুখে, ঘাড়ে, সরু কোমরে—সিংহিনীর মতো টানটান দেহে। তম্বুরির মতো অটুট নিতম্বে বাজে এক লুকোনো সুর। মধুমালিনীর অন্তর্বাসহীন হৃদস্পন্দন তুষারের শরীরে পাক খায়।

অভিজ্ঞ চোখে মধুমালিনীর সর্বশরীরে কামনা যাচাই করে—আপাদমস্তক।
ক্যাফেটেরিয়ার আলোয় বসে থাকে; তার কটিদেশের বিন্দু বিন্দু ঘাম শাড়ির আদরে মিলিয়ে যায়। তুষারের চোখের আড়াল হয়ে যায় সে।

মধুমালিনী
কলস কামিনী, রোদ্দুরে
পড়ন্ত তাপ।

19/10/2025
Amitava Mukherjee

Recitation: Antara Das

Illustration: Sumit Sanyal

Branding: Kaushik Bhattacharyya

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Amitava Mukherjee
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

রাধিকা যা শোনেনি তোমার সম্বন্ধে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal