চলে যাওয়ার কোন মন্ত্র নেই

মেঘের মতো
ডানার মতো
যেন সাদা আলো জ্বলেছে—
কুয়াশার মধ্যে সাগর-দোলনায়
কিছু ছিল না
পালও ছিল না নৌকায়—
যেতে ঠিক পারবো
তুমি চিন্তা করো না—
নিকষ অন্ধকার থেকে
তুষার সকাল আসে
আকাশে—
সব ঘণ্টাগুলোর যোগফল
আমাদের কাছে কি সুন্দর ছিল
দরকারি ছিল
সেই সময় থেকে
যেদিন থেকে
আমি বুঝতে শিখেছিলাম—
অহং-ও নয়
শুধু একটা ধারণা
ছিল আকাশের সৌন্দর্যে—
নৌকা বেতালে লাফিয়ে উঠে
নৌকা কেঁপে উঠে
তারপর কেঁপে উঠলো
তারপর কেঁপে উঠলো—
ঢেউ আমাকে ছেড়ে যায়নি
আমি জল বিছানায়
ঢেউয়ের উপরই থেকে যাই—
বুঝতে পেরেছি
চলে যাওয়ার কোন মন্ত্র নেই—
তুষার সকালে
সূর্যের আলো দীপ্ত হয়
উজ্জ্বল হয়ে ওঠে
যত সময় বেড়ে যায়—
ছোট নৌকা এসেছিল
চলে এসেছি
আলোর তারায়—
আমি বিশ্বাস করি
এটাই
শেষ বিস্ময়কর কাজ আমার—
24/7/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.