তুমি অনুতপ্ত হও

এখনও সকাল হয়নি বীরেশ —
এখনই সবচেয়ে অন্ধকার
অন্ধকারের মধ্যে।
আর ইতিমধ্যেই বয়সের বিরক্তিতে—
তুমি দুটো মশা আর
একটা ছোটো মাকড়সা মেরেছো অজান্তে।
তবু সূর্য উঠবে বীরেশ
গোলাপী ও লাল আলোর
ঝাঁকুনিতে—
কিছু সময় ধরে ক্রমশই
উত্তেজিত হলেও—
তোমার জন্য উদিত হয় না—
বা
তোমার জন্য উদিত হয় না
তোমার অসাবধানে থাকার পরেও—
এবং না—
কিছু জিনিষের উপর
তোমার ভালোলাগার জন্যে—
বা তোমার অজানা ব্যস্ততার জন্যেও
উদিত হয় না।
কিন্তু
একটাই সূর্য উদিত হয়
সকলের উপরে মনোযোগ রেখে।
বীরেশ—
যে নির্দেশ অন্যের কাছ থেকে
নিয়ে থাকে
এমনই আরো বড় কেউ সে।
যার নাম তুমি বা আমি জানি না—
যে মশা ও মাকড়সাকে থাকতে দিয়েছে
তাদের মতো করে—
সে তোমাকে থাকতে দিয়েছে
তোমার মতো করে—
বীরেশ—
সহজেই তোমার বিরক্তি হতে পারে—
তারপরে তুমি অনুতপ্ত হও
চেনা বীরেশের মতো।
16/8/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.