পদ্য-সব নিষেধের সমার্থক

স্বীকার করে
অর্ধেক-পাপ ও অর্ধেক-পুণ্য—
বৃষ্টি তো নয়, মুঠি মুঠি
আনন্দ ঝরে জলের প্রপাতে—
ওই পাঞ্চজন্যে ভাঙুক আষাঢ়ে বর্ষাকে—
হাসে প্রেমের পাহাড় সরেস স্রোতে,
সুচেতা সান্যাল ফিরে আসে
নিস্তব্ধ আকাশের অজ্ঞাতবাসে।
আকালের মাস বেপরয়াভাবে
ঘুরে বেড়ায়, আষাঢ়ের মত্ত
শরীরের উপরে—
জল প্রপাত নিজের পথে।
স্বীকার করে
এলোমেলো আনন্দে—
মন্ত্রপড়া শরীর চিনে ফেলে
শরীরের রিমঝিমকে।
সুচেতা সান্যালের ঠোঁট
নিখুঁতভাবে তারই মুখের বাঁকে—
মত্ত মাদালে, হাওয়ায় বেলফুল
ঝড়ে পড়ে তারই পিঠে—
কত চুম্বনে চুম্বন এঁটে থাকে
তার পিঠে—
বৃষ্টি মুক্ত আকাশের
সেই লুকনো চাঁদকে
চুম্বন হাজারে হাজারে।
স্বীকার করে,
মহুয়ায় পাথর ভাসানো হাসিতে
প্রতি রাতে নাচুক, নাচুক
সুচেতা সান্যাল—
যতিনের স্বপ্নের ভাঙনে গড়নে।
সেই বর্ষার জল ছিল
সুচেতা সান্যালের বাহু জুড়ে—
যতিন বিস্মিত হয়
পাহাড়তলিতে প্রবল শ্রাবণে যেন।
আর যতিন কি করেছে
স্মৃতির প্রান্তরে, দেশছেড়ে —
কে যতিনকে গুনে গুনে দণ্ড
দেবে
অর্ধেক-পাপে ও অর্ধেক-পুণ্যে—
সুচেতা সান্যাল তুমিই তো
সব নিষেধের সমার্থক।
10/5/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.