• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

আকাশ কাঁপে   

Amitava Mukherjee
One Min Read
334 Views
2 Comments
কাঁপুনি আকাশে 
কাঁপুনি মাটিতে
দেহাতি শরীর থেকে
ছেড়ে যায় দ্যাশের আর্দ্রতা

মাটির প্রেম ফুঁড়ে বেরিয়েছে
ওদেরই দেহেতে
কাঁপছে শরীর এখন মাটির
ভালোবাসায়

সোফায় বসে সকাল
থেকে রাত অব্দি
দেহের প্রেমে
দ্যাশের জ্বরে
তারা কাঁপে

দেহাতি মেয়েরা রাত
গোনে
আকাশেরই কাঁপুনিতে

ঘাম জ্বর
দেহাতি মেয়েদের শরীরে

মাটির আর্দ্রতায়
শরীর ভিজে থাকে
ঘামেরই শিশিরে

রাত ঘন হয়
দ্যাশের প্রেম
বন্দী থাকে চিরকুটে

কেঁপে উঠে মাটি
চাঁদ টুকরো টুকরো
হয়ে ভেঙে পড়ে
দ্যাশেরই ছাদে

তারা খুশির হাসিতে
হাততালি দেয়
সুরায় গলা ভিজিয়ে
দ্যাশের সোহাগে

কালাজ্বর
তাদেরই শরীরে।

8/5/2025

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

ভারতবর্ষ বুদ্ধ পূর্ণিমার রাতে  

Next

দীপিকা, বাজপাখি ও হেমলক পাহাড় 

2 Comments

  1. Sagarika Ghosh says:
    May 18, 2025 at 3:58 pm

    Osadharon lekhonishokti

    Reply
    1. Amitava Mukherjee says:
      May 18, 2025 at 4:22 pm

      Thank you!

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal