• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
কাব্য কাহিনী

রাত ও সকালের আকাশ

Amitava Mukherjee
One Min Read
312 Views
0 Comments

পর্ব-১

দিশারীর ছুটে চলা
খাঁড়া রাস্তা দিয়ে
খাঁড়াই পাথরের দিকে
পাহাড় থেকে সাদা বরফ গলা জলের
গড়িয়ে যাওয়ার সাথে সাথে

সময়ের রক্ত ঝরে যাওয়াকে
দিশারী বাগে আনতে পারে না
অকেজা ফাঁস কাজে আসে না
রক্ত জমাট বাঁধে সময়ের গায়ে

তার আঙুল জল ছুঁয়ে স্পর্শ
করে দিশারীর মুখে—

পর্ব-২

ঘড়ি সবসময় ঘড়ি হয়ে
থেকে যায়
বৃষ্টি না হলে
বৃষ্টি-ঘড়ি হয় না

বৃষ্টি-ঘড়ির দেওয়া নেওয়া
ঘড়ির সাথে কিঞ্চিতই হয়ে থাকে—

পর্ব-৩

দিশারী ভাবতে থাকে
চকলেটের কথা
ঘুম থেকে উঠে পড়ে

তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা
করে দিশারী
ওর বুকে মুখ রাখতে চায়
সে চেয়ে নেয়
বৃষ্টির কল্পনায় দিশারীর
শরীরের উত্তেজনা—


পর্ব-৪

অসুখের কথা ভুলে যায়
সময়ে সময়ে
সে হেঁটে যায় তীর্থযাত্রায়

তার খালি পায়ের গোড়ালির
চামড়া
তীর্থযাত্রীর ঠোঁট মনে হয়

তীর্থযাত্রীর জীবন্ত প্রাঙ্গণ তার
কাছে মসৃণ মনে হয়

তার সঙ্গের রসে ফুলে
নিয়তি ডেকে আনে—

পর্ব-৫

দিশারী তুমি বাঁচবে কিভাবে
কোনো আশীর্বাদ ছাড়াই

তুমি ছুটে চলেছো
পাহাড়ের খাঁড়াই রাস্তা দিয়ে

তোমার শরীরে আশীর্বাদ নেই
তাদের তীর্থযাত্রার—

পর্ব-৬

সে ভাবতে থাকে
দিশারীর ছুটে যাওয়া
বরফ গলা সাদা জলের সাথে

কোনো সঙ্গম নেই
আছে সময়ের নানা বিস্তারে
ওর ছুটে যাওয়া
জলের গড়িয়ে যাওয়ার সাথে সাথে—



পর্ব-৭

দিশারী তোমার মনে
তোমারই সারারাত

তার আলোতে আকাশ
তাকে
বা তীর্থযাত্রীদের মানেনি
তোমাকে ছাড়া

দিশারী তোমাকেই মেনে
নিয়েছে রাত ও সকালের আকাশ...

9/3/2025
Copyright @ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

দীপিকা ফিরে আসেনি 

Next

জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-৩

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal