• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

উজানে লেখা আছে  

Amitava Mukherjee
One Min Read
3K Views
8 Comments
মেঘনার লম্বা চুলের চারপাশে
বাতাসের জরি
ঘিরে থাকে
মোমবাতির স্বপ্নে

মেঘনা কখনও ভাবেনি
ওর সারিবদ্ধ
ভালোলাগার
মন্দলাগার
কাহিনী
উজানে লেখা থাকবে

বাদামী
বা লালচে বাদামী রোদ্দুর
ভীমা নদীর ওই উজানে

আগুনের শিখার মতো আলোর ঝরনা
ওর বেণীতে

মেঘনা হাতে নেয় এক
সিগারেট
বালি ও পাথরের সাথে মিশে থাকা বিকেল
বিকেল হয় চায়ের কাপে

ও হাঁটতে থাকে উজানকে
পাশে নিয়ে
মেঘনার হাত কত সহজে
ধরে ছিল উজান

মেঘনা পিছনে ফেলে আসে
ভীমা নদীর উজান
সন্ধের আবছা আলো
ওর সাথেই থাকে

নিথর গনগনে আঁচে
আগুনের লালসা আছে
কোমল কয়লার কাঁপুনি আছে

জাগিয়ে তোলে উনুনের তাপ
দালানে
মেঘনার শরীরে

পাক খাওয়ায়
পৃথিবীর ভালো-মন্দের রেশ
মেঘনাকে ছেড়ে যায়

ভালো-মন্দের
আগলে রাখা
ঘটনাগুলো
ওরই কাছে একাকার
হয়ে যায়

মেঘনার
ভালোলাগার
মন্দলাগার কাহিনী
উজানে লেখা আছে...

21/2/2025
Amitava Mukherjee

Copyright @ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-৪

Next

এটা কোন কল্পনা নয় ঘনাদা  

8 Comments

  1. Mithun Mukherjee says:
    July 25, 2025 at 10:44 am

    Nicely crafted.

    Reply
  2. Amitava Mukherjee says:
    July 25, 2025 at 11:00 am

    Thank you!

    Reply
  3. রঞ্জন চাটিয়াল says:
    August 6, 2025 at 3:00 pm

    অসম্ভব সুন্দর

    Reply
    1. Amitava Mukherjee says:
      August 6, 2025 at 3:04 pm

      Thank you!

      Reply
  4. অসীম says:
    August 6, 2025 at 3:43 pm

    ভালো লাগছে এই প্রেম

    Reply
    1. Amitava Mukherjee says:
      August 6, 2025 at 3:45 pm

      Thank you!

      Reply
  5. Biman Kumar Maitra says:
    August 6, 2025 at 10:04 pm

    খুব ভালো কবিতা। বারবার পড়ার মতো।

    Reply
    1. Amitava Mukherjee says:
      August 7, 2025 at 6:38 am

      Thank you!

      Reply

Leave a Reply to Mithun Mukherjee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal