ওরা কেউ জানে না

ওরা কেউ জানে না—
চিরদার বহুদর্শী,
চিরদার পরিচিতি
দেশ জুড়ে—
চিরদা হারিয়ে যায়।
জানা যায় না—
মহল্লা থেকে শহর,
শহর থেকে বাইরে...
চিরদা হারিয়ে যায়।
হারিয়ে যায় পৃথিবী থেকে
মাথার খুলি পর্যন্ত শূন্যতায়
আবৃত বিশ্বে।
দুটো তারার সীমানার মাঝে
দুঃখকে ছাড়িয়ে যায় অশ্রু—
চরাচরে সেজান ছড়িয়ে পড়ে,
চিরদার সত্য মিথ্যের যন্ত্রণা।
চিরদার নবী দৃষ্টি নিষ্প্রভ—
চিরদা গুটিয়ে যায়
অজানায়—
জানে না কেউ, কেউ নয়
তোমার অন্তরঙ্গ।
জেট বিমান দেখে,
আমরা রোজ আমোদিত হই
দিনের সমান্তরালে—
সময়ের অদ্ভুত অনুনয়ে,
উড়ান, সত্য ও মিথ্যে আটকে থাকে
নিস্তব্ধতার ফাটলগুলোতে।
সারা মহল্লা উল্লাস করে
বিশ্ব রেকর্ড বলে
চমকে দেয় হটাৎ করে—
কিন্তু আমরা এর চেয়ে
দ্রুত টেক-অফ দেখেছি,
প্রতিহিত চিরদার লম্বা বচন
অসময়ে—
এখনও আমাদের ঘুম থেকে
টেনে তোলে,
এত বছরের পরেও।
চিরদা অকাল, সত্য-মিথ্যে—
বহুদর্শী চিরদার কণ্ঠস্বরের ঝড় বাইরে—
ছুটে যাই, জানালা খুলতেই
তার ডাক শোনার জন্য
ঝুঁকে পড়ি—
চিরদার কণ্ঠস্বর থেমে যায়
অজ্ঞাত কারণে।
আমি দেখি দুটো তারার
সীমানা থেকে তারাদের খসে পড়া
ঠিক যেমন দেয়াল থেকে পলেস্তারা
খসে পড়ে
গুলি বর্ষণের পর—
চিরদার কণ্ঠস্বর আর শোনা যায় না।
25/4/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.