• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
ঐতিহাসিক কাব্য কাহিনী

জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-৫

Amitava Mukherjee
2 Min Read
112 Views
2 Comments

জয়ী:বেশ কিছুদিন হলো আয়েশার খোঁজ নেই
ফোনও করেনি
ফোন করে দেখা যাক—
আয়েশা:  জয়ী বল, কেমন আছিস
জয়ী:তোর তো কোন খবর নেই
সপ্তাহ খানেক হল…
আয়েশা:  আমার জ্বর হয়েছিল, তবে
দুদিন হল, ভালো আছি
জয়ী:     তোর কোন কাজ না থাকলে
আজ আড্ডা দেওয়া যাক
আয়েশা:  উত্তম প্রস্তাব, আমি আসবো
দুপুর তিনটে নাগাদ…
জয়ী ও আয়েশা এক সঙ্গে চায়ের বুটিকে এসে পৌঁছয়…
ওদের ফেভারিট টেবিলে গিয়ে বসে আর চায়ের অর্ডার দেয়…
জয়ী:তোর হটাৎ জ্বর হয়েছিল, ঠাণ্ডা  লাগিয়েছিলি?
আয়েশা:  তা ঠিক, সন্ধেতে দেরী করে স্নান করে
এসি ঘরেতে বসি, ঠাণ্ডা লাগে…
জয়ী:     চায়ে চুমুক দিতে দিতে বলে তুই 
আগের দিন কৌটিল্যের মণ্ডলা (mandala)
নিয়ে বিশ্লেষণ করেছিলিস…
আয়েশা:  হ্যাঁ, মনে পড়েছে, মৃদু হাসি বলতে শুরু
করে, আগের দিন বলেছিলাম
মধ্যমা ও তিন রকমের যে কোনো উদাসীন

রাজাদের অবস্থান স্থায়ী নয়
যেমন আজকের পলিটিক্সের পরিপ্রেক্ষিতে
কোন নেশান-স্টেটের (Nation-State)
সম্পর্ক স্থায়ী নয়…
 
জয়ী:     
ঠিক, এখানেই শেষ করেছিস, তোর
মেমোরি ভেরি শার্প…
আয়েশা:  মিষ্টি হেসে বলে তোর মতো নয়…
জয়ী:     আবার—
আয়েশা:  কৌটিল্যের মণ্ডলার মধ্যে যে বারোজন
রাজা আছে, তাদের নিয়ে কৌটিল্যের
আন্তর্জাতিক মণ্ডলা (international system)
গঠন হয়…
জয়ী:তা দেখতে কেমন হবে, ছবি এঁকে
দেখাতে পারলে তা বোধগম্য হতো…
আয়েশা:  তা ঠিক, আমি যতটা সম্ভব সহজভাবে 
বলবো, যাতে বোঝা যায়…
জয়ী:কৌটিল্যের আন্তর্জাতিক মণ্ডলা সেই
অর্থে জটিল…
আয়েশা:হ্যাঁ, এই আন্তর্জাতিক মণ্ডলাকে কৌটিল্যে
প্রধান চারটি মণ্ডলায় ভাগ করে
যা কৌটিল্যের ভাষায়— 
 
        ভিজিগিশু- রাজার মণ্ডলা 
        আরি- শত্রু রাজার মণ্ডলা
        মধ্যম – মধ্যস্থতাকারী রাজার মণ্ডলা
        উদাসিন – নিরপেক্ষ রাজার মণ্ডলা
জয়ী:প্রতি মণ্ডলার কেন্দ্রবিন্দুতে রাজাকেই
বোঝা যাচ্ছে 
প্রত্যেকের আভ্যন্তরীণ গঠন (পলিটিকাল
স্ট্রাকচার) কেমন ছিল?
আয়েশা:  ঠিক প্রশ্ন – তোর সাথে আড্ডা মারতে
আমার সবসময় ভালো লাগে
তুই ঠিক ঠিক প্রশ্ন করিস সময় মত…
জয়ী:আবার লেগপুল হচ্ছে…
আয়েশা:  না sweet heart, আমি তোর প্রশংসা করছি
আরেক রাউন্ড চা বলা যাক…
জয়ী:     চায়ে চুমুক দিয়ে বলে
গঠন প্রণালি কি ছিল 
তাই নিয়ে তুই বল…
আয়েশা:  মণ্ডলায়ে প্রত্যক রাজার,
শত্রু রাজার, মধ্যস্থতাকারী রাজার ও নিরপেক্ষ রাজার
তিনজন করে রাজা থাকবে…
জয়ী:              কি রকম?
আয়েশা:  যেমন রাজার মণ্ডলায়ে রাজার রাজত্ব, 
বন্ধুর রাজত্ব
আর বন্ধুর বন্ধুর রাজত্ব…
জয়ী:     আজকের পলিটিকাল সিস্টেমে
রাজনৈতিক ও কূটনীতি সম্পর্কের
ভিত্তি করে দেশগুলোর ব্লক তৈরি হয়
আর এই ব্লকগুলো রিজিড নয়…
আয়েশা:  ঠিক, কিন্তু কৌটিল্যের সময়েও
রাজাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক
পালটে যেত…

আজ থাক এখানে থাক… বেরিয়ে পড়ি…
জয়ী: 
হ্যাঁ, চল … এই সপ্তাহে আবার দেখা হবে… 

পর্ব-(5)  শেষ …ধারাবাহিক চলবে
 

Illustration : Sumit Sanyal


Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

হাইকু-বারবিলাসিনী প্রবাহে 

Next

দুটো গ্লাস টেবিলেই

2 Comments

  1. Kallol Sen Sharma says:
    February 8, 2026 at 9:33 am

    Your sweet poem nicely depicts that political maneuvering and volatile diplomatic relations – as seen in today’s world existed even in the era of the great economist.
    Great poem, and looking forward to your next creation.

    Reply
  2. Amitava Mukherjee says:
    February 8, 2026 at 2:12 pm

    Thank you very appreciation and understanding the political context depicted in this piece of writing.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal