জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-৫

| জয়ী: | বেশ কিছুদিন হলো আয়েশার খোঁজ নেই ফোনও করেনি ফোন করে দেখা যাক— |
| আয়েশা: | জয়ী বল, কেমন আছিস |
| জয়ী: | তোর তো কোন খবর নেই সপ্তাহ খানেক হল… |
| আয়েশা: | আমার জ্বর হয়েছিল, তবে দুদিন হল, ভালো আছি |
| জয়ী: | তোর কোন কাজ না থাকলে আজ আড্ডা দেওয়া যাক |
| আয়েশা: | উত্তম প্রস্তাব, আমি আসবো দুপুর তিনটে নাগাদ… |
| জয়ী ও আয়েশা এক সঙ্গে চায়ের বুটিকে এসে পৌঁছয়… ওদের ফেভারিট টেবিলে গিয়ে বসে আর চায়ের অর্ডার দেয়… | |
| জয়ী: | তোর হটাৎ জ্বর হয়েছিল, ঠাণ্ডা লাগিয়েছিলি? |
| আয়েশা: | তা ঠিক, সন্ধেতে দেরী করে স্নান করে এসি ঘরেতে বসি, ঠাণ্ডা লাগে… |
| জয়ী: | চায়ে চুমুক দিতে দিতে বলে তুই আগের দিন কৌটিল্যের মণ্ডলা (mandala) নিয়ে বিশ্লেষণ করেছিলিস… |
| আয়েশা: | হ্যাঁ, মনে পড়েছে, মৃদু হাসি বলতে শুরু করে, আগের দিন বলেছিলাম মধ্যমা ও তিন রকমের যে কোনো উদাসীন রাজাদের অবস্থান স্থায়ী নয় যেমন আজকের পলিটিক্সের পরিপ্রেক্ষিতে কোন নেশান-স্টেটের (Nation-State) সম্পর্ক স্থায়ী নয়… |
| জয়ী: | ঠিক, এখানেই শেষ করেছিস, তোর মেমোরি ভেরি শার্প… |
| আয়েশা: | মিষ্টি হেসে বলে তোর মতো নয়… |
| জয়ী: | আবার— |
| আয়েশা: | কৌটিল্যের মণ্ডলার মধ্যে যে বারোজন রাজা আছে, তাদের নিয়ে কৌটিল্যের আন্তর্জাতিক মণ্ডলা (international system) গঠন হয়… |
| জয়ী: | তা দেখতে কেমন হবে, ছবি এঁকে দেখাতে পারলে তা বোধগম্য হতো… |
| আয়েশা: | তা ঠিক, আমি যতটা সম্ভব সহজভাবে বলবো, যাতে বোঝা যায়… |
| জয়ী: | কৌটিল্যের আন্তর্জাতিক মণ্ডলা সেই অর্থে জটিল… |
| আয়েশা: | হ্যাঁ, এই আন্তর্জাতিক মণ্ডলাকে কৌটিল্যে প্রধান চারটি মণ্ডলায় ভাগ করে যা কৌটিল্যের ভাষায়— ভিজিগিশু- রাজার মণ্ডলা আরি- শত্রু রাজার মণ্ডলা মধ্যম – মধ্যস্থতাকারী রাজার মণ্ডলা উদাসিন – নিরপেক্ষ রাজার মণ্ডলা |
| জয়ী: | প্রতি মণ্ডলার কেন্দ্রবিন্দুতে রাজাকেই বোঝা যাচ্ছে প্রত্যেকের আভ্যন্তরীণ গঠন (পলিটিকাল স্ট্রাকচার) কেমন ছিল? |
| আয়েশা: | ঠিক প্রশ্ন – তোর সাথে আড্ডা মারতে আমার সবসময় ভালো লাগে তুই ঠিক ঠিক প্রশ্ন করিস সময় মত… |
| জয়ী: | আবার লেগপুল হচ্ছে… |
| আয়েশা: | না sweet heart, আমি তোর প্রশংসা করছি আরেক রাউন্ড চা বলা যাক… |
| জয়ী: | চায়ে চুমুক দিয়ে বলে গঠন প্রণালি কি ছিল তাই নিয়ে তুই বল… |
| আয়েশা: | মণ্ডলায়ে প্রত্যক রাজার, শত্রু রাজার, মধ্যস্থতাকারী রাজার ও নিরপেক্ষ রাজার তিনজন করে রাজা থাকবে… |
| জয়ী: | কি রকম? |
| আয়েশা: | যেমন রাজার মণ্ডলায়ে রাজার রাজত্ব, বন্ধুর রাজত্ব আর বন্ধুর বন্ধুর রাজত্ব… |
| জয়ী: | আজকের পলিটিকাল সিস্টেমে রাজনৈতিক ও কূটনীতি সম্পর্কের ভিত্তি করে দেশগুলোর ব্লক তৈরি হয় আর এই ব্লকগুলো রিজিড নয়… |
| আয়েশা: | ঠিক, কিন্তু কৌটিল্যের সময়েও রাজাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পালটে যেত… আজ থাক এখানে থাক… বেরিয়ে পড়ি… |
| জয়ী: | হ্যাঁ, চল … এই সপ্তাহে আবার দেখা হবে… |
পর্ব-(5) শেষ …ধারাবাহিক চলবে
Illustration : Sumit Sanyal
Copyright@ Amitava Mukherjee
Your sweet poem nicely depicts that political maneuvering and volatile diplomatic relations – as seen in today’s world existed even in the era of the great economist.
Great poem, and looking forward to your next creation.
Thank you very appreciation and understanding the political context depicted in this piece of writing.