ঘনাদা ছিল বা ছিল না

ঘনাদা ছিল বা ছিল না—
কোনো শহরে, বা অন্য কোথাও।
মহাসাগর বা অন্য কোন সাগর
তাকে টেনে নিয়েছে
পরভাবে—
বা টেনে নেয়নি
অনতিব্যক্ত আত্মীয়তায়।
ঘনাদাকে ভালোবাসার মতো কেউ
কি ছিল?
ঘনাদার হয়ে বলার মতো কেউ
কি ছিল?
সব কিছু ঘটে ছিল
বা ঘটেনি—
আমাদের চোখের সামনে
বা অন্য কোথাও—
চিহ্নগুলোর দিনে দিনে খোঁজ করে
বা করে না।
সেখানে সাতটি শহর দাঁড়িয়ে ছিল
ঘনাদার তাই মনে আছে
সেখানে যাবার জন্য তৈরি হয়েছিল
ঘনাদা—
আমরা তাই ভেবেছিলাম।
তেমন কিছু করছিল না
ঘনাদা—
একটু কিছু করছিল ঘনাদা।
তা আমাদের কাছে কাল্পনিক—
অনেকের কাছে সন্দেহজনক
তবে স্মরণীয় নয়।
ঘনাদা বুঝতে পেরেছিল
বাতাস,
আগুন,
জল,
মাটি থেকে
কখনো আরহিত হয়নি।
ঘনাদা জানতো—
তার জানা পাথরের মধ্যে আবদ্ধ
ছিল না
বা বৃষ্টির ফোটারও মধ্যে।
ঘনাদার গম্ভীর মুখে
বলার জন্য উপযুক্ত নয়
তার গল্পের সারাংশ—
তার গল্পের সারাংশ নেই।
সেই সাত শহরের এক
শহরে বাজ পড়েছিল।
বাজ নয়।
সেই সাত শহরের এক
শহরে সুনামি আছড়ে পড়েছিল—
সুনামি আছড়ে পড়েনি।
কেউ ঘনাদাকে ডেকেছিল।
ঘনাদাকে ডাকা হয়নি।
এই ঘনাদাই—
সাতটি শহরের সেই ঘনাদা।
24/4/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.