• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

চল্লিশ বছর ধরে কাগজটা সাদাই ছিল

Amitava Mukherjee
One Min Read
273 Views
2 Comments
চল্লিশ বছর ধরে
কাগজের পাতাগুলো সাদাই
আছে
দীপিকা তোমারই হাতে

তুমি চেষ্টা করেছো
অক্ষরগুলোকে ভালো রাখতে

তারপর ওদের একা একা ফাঁকা থাকাকে
সহ্য করতে না পেরে
কার্লভাটে ফেলেও দিয়েছো ওদেরকে

ওই কার্লভাটের অন্ধকার
থেকে
অনেক অক্ষরই
মোমবাতির ছোটো ছোটো শিখা হয়ে
উঠে আসে
একটা পাতায় নয়
অনেক পাতায়

ভরে উঠেছে ওই অক্ষরগুলো
নানা কৌতুকে ওই পাতায় পাতায়

দীপিকা তোমার সাথে
ওই অক্ষরদের মেলামেশার
খাতিরে
ওরা নিজেদেরকে ছড়িয়ে
দিয়েছে আরো অনেক পাতায়

ওদের সাথে তোমার মাসিক
জুম মিটিঙে
ওরা ওদের মনকে
লুকিয়ে রাখে

নিজেদের থেকে দূরে
সোজা লাইন ছেড়ে দিয়ে
নানা রকমের আঁকাবাঁকা লাইনে

দীপিকা ওই সকালে হিসেব মতো
সময় করে

ওই অক্ষরগুলোর পৃথিবীতে
ফিরে আসার রাস্তায়
আমি দাঁড়িয়ে ওদের দেখতে
দেখতে
ভাবতে থাকি—

তুমি সিক্ত মনে
সুন্দর সহজ ভাষায়
যা লিখেছো
তা—
এক নদী নয়
কোনো গাছ নয়
বা সবুজ মাঠও নয়
এমন কি
কালো পিঁপড়েদের
হেঁটে যাওয়াও নয়

তোমার স্বাভাবিক বিনয়ে
একদিন থেকে আরেকদিনে
তোমার লেখায়
সোনালী পাতায় বর্ণনা
থাকে
ওই অক্ষরগুলোকে নিয়ে
নানা গল্পকথা
সাদা কাগজে চল্লিশ বছরের পর

তোমারই দীপিকা

চল্লিশ বছর ধরে কাগজটা সাদাই ছিল।

24/2/2025
Amitava Mukherjee

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

নাদুবাবু ও আমের চাটনি

Next

ভাঙা টেবিল, সমুদ্র ও যূথিকা   

2 Comments

  1. Sagarika Ghosh says:
    October 4, 2025 at 2:28 pm

    Darun

    Reply
    1. Amitava Mukherjee says:
      October 4, 2025 at 4:41 pm

      Thank you!

      Reply

Leave a Reply to Amitava Mukherjee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal