• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

দুটো গ্লাস টেবিলেই

Amitava Mukherjee
One Min Read
1.1K Views
10 Comments
তোমারই সাথে টেবিলে
বসে
রেড ওয়াইনের চুমুকে
তোমার হাত ধরেছিলেম—

তাই জানাতে পেরেছিলেম
আমার অসফলতার হাস্যকর
সিঁড়িগুলো—

তোমার গৌরবময় হাসির জবাব,
টলমলে মাথা পর্যন্ত
স্বস্তির মুঠোময় তৃপ্তি ছিল
বনভোজনের—

তোমার দিনগুলোতে সূর্য
পাহাড়ের পুবদিকে ফিরে যায়—

আর আলোর মেলেমেশা
আগে কখনও এমন হয়নি
চরাচরের নির্জন সুইমিং পুলে
বা নোনাপাড়ার পুকুরের জলে —

আমি মনে করতে পারছি না
প্রতি হেমন্তে আমি বন্দী নই—

আমি মনে করতে পারছি না
আমি বন্দী চাবির গোছায় তোমার
আঁচলে, এত বছর ধরে—

সকালের মেলামেশা কি সবচেয়ে
সুন্দর ছিল সমুদ্র তীরে,

নাকি সন্ধ্যায় বারের অন্তিম
কোণে রেড ওয়াইনে,

নাকি দুপুরে রক্ত পিপাসু জোঁকের
মতো নিঃস্বত্ব প্রাণের ভিতরে—


আমি শুধু জানি অতসী
ফিরে আসি প্রতি হেমন্তের
ঠাণ্ডা বাতাসে আনাচে-কানাচে,
তোমারই কাছের বা দূরের অলংকারে
কোথাও, কোথাও—

তাই আমি যদি সমুদ্র পাহাড়ের
নিখুঁত একাকার খুঁজে না পাই
আমার প্রচ্ছন্ন প্রীতি তোমাকে,
সাবধানী দুটো গ্লাস টেবিলেই
থাকে রেড ওয়াইনের অপূর্ণতায়।

18/1/2026
Amitava Mukherjee

Recitation: Antara Das

Illustration: Sumit Sanyal

Branding: Kaushik Bhattacharyya

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-৫

Next

বেনুদি সোনালী আলোয় দাঁড়িয়ে

10 Comments

  1. Aniruddha says:
    February 4, 2026 at 8:04 pm

    Khub sundor…kobita ektar por ekta chobi tule dhorche

    Reply
  2. Amitava Mukherjee says:
    February 4, 2026 at 8:08 pm

    Thank you!

    Reply
  3. aloke srimani says:
    February 6, 2026 at 1:23 am

    খুব সুন্দর……,

    Reply
    1. Amitava Mukherjee says:
      February 6, 2026 at 1:58 pm

      Thank you

      Reply
  4. Kunal sen Sharma says:
    February 6, 2026 at 7:40 pm

    Khoob sundor anubhuti. Eto simple bhabe lekha
    God bless you 🙏

    Reply
    1. Amitava Mukherjee says:
      February 6, 2026 at 7:48 pm

      Thank you!

      Reply
  5. Kallol Sen Sharma says:
    February 6, 2026 at 9:53 pm

    Nice poem. Fond recollection of the soothing company of one’s sweetheart – through different stages of life and amidst various struggles, failures, uncertainties and sweet memories all entwined together.

    Reply
    1. Amitava Mukherjee says:
      February 6, 2026 at 10:03 pm

      Thank you for your appreciation!

      Reply
  6. Sagarika Ghosh says:
    February 10, 2026 at 8:34 pm

    Khub valo laglo sune

    Reply
    1. Amitava Mukherjee says:
      February 10, 2026 at 8:50 pm

      Thank you!

      Reply

Leave a Reply to aloke srimani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal