নিখুঁত সুন্দর এক বর্ষার সকাল

ঠিকই আছে—
বালি থেকে তুলে নেয়
দীপিকা গাঙচিলটাকে—
ঢাকনা খুলে কাগজের
বাক্সে রাখে।
বাক্সটি রেখে
দীপিকা গাড়ি চালাতে শুরু করে
হাইওয়ের উপর দিয়ে—
এমন রাস্তা দিয়ে গাড়ি চলতে থাকে
যেখানে মাঝে মাঝে
রাস্তায় সারাতে হয় গাড়িকে—
মাঝে মাঝে রাস্তা এমনই—
খুঁজে পাওয়া যায় না রাস্তা কিছুতেই।
গাঙচিলটা শান্তই ছিল
বাক্সের ভিতরে—
একইভাবে বা অন্যভাবে,
ঘটনার পরিণতি কিভাবে কিসেতে পালটে যায়,
দীপিকা তা ধরতে পারে না সবসময়ে।
তাই বলে সে একইভাবে এটাকে
ভালো বা খারাপও বলে না
কোনোভাবে—
গাঙচিলটা বাক্স থেকে
বেরিয়ে এসে,
দীপিকাকে ঠোকরাতে শুরু করে
সামনের সিটে বসে—
দীপিকার হাত থেকে রক্ত
বেরোতে থাকে—
দীপিকা বুঝতে পারে
রাগকে কিভাবে
অনুভব করতে হয় সবকিছুর মধ্যে।
যাতে হেরে যেতে না হয়
নিজের গণ্ডির মধ্যেই রয়ে যায় —
দীপিকা নিজের পৃথিবীকেই ভালোবাসে—
তার খারাপ অবস্থার নানা কেন্দ্র বিন্দুকে—
দীপিকার এই প্রচেষ্টা ব্যর্থ হলে
অন্য কেন্দ্র বিন্দুতে
অন্য কিছু করবে—
গাঙচিল উড়ে যায়—
সুন্দরভাবে বলতে গেলে
এটা ছিল নিখুঁত সুন্দর
এক বর্ষার সকালে
দীপিকার অহঙে এই দীপিকাই—
দীপিকা রাস্তার দিকে
তাকিয়ে থাকে।
31/7/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.