• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

পদ্য: পৃথিবীর কুমারসম্ভবে 

Amitava Mukherjee
Amitava Mukherjee
One Min Read
12 Views
0 Comments

শব্দের চেয়ে দ্রুত 

আজ যদি সে আসে—

কাল যাবে সে কোথায়

আলোর চেয়ে দ্রুতে। 

শব্দকে ভাবতে পারি 

কচ্ছপ, কালের স্রোতে—

আলোকে মনে করতে পারি 

খরগোশ, নীল আকাশের নীচে—

দুই প্রাণীর পরিচিতি,

আর তাদের বিস্ময়কর জুটির

রূপকথার কলরোল আছে,

পৃথিবীর অন্দরে—

নিয়ম মেনে দৌড়ে

কার হারে,

কার জিতে,

কুটুম্ব সম্মানের লেনদেন

দৌড়ের শেষে—

একমাত্র কালিদাসই টের পেয়েছিল।

সুচেতা সান্যাল 

তুমি কতবার ছুটেছো

শহরের ভিন্ন ভিন্ন রাস্তায়—

এখনো চেষ্টা করো অন্য

রাস্তার সন্ধানে

যাতে সহজে ট্রামের হাতল 

ধরতে পারো, যে কোন স্টপেজে।

পুরো শহরের রাস্তার 

শরিকি মোড়কে, অন্য শরিকি মোড় ছেড়ে গিয়ে—

ভুলে যেতে হবে প্রাচীন জুটিকে—

কালিদাস আর তোমার পাশে নেই।

ততক্ষণে—

কালিদাস বেরিয়ে গেছে

পৃথিবীর কুমারসম্ভবে—

30/4/2026

Amitava Mukherjee

Recitation: Antara Das

Illustration: Sumit Sanyal

Branding: Kaushik Bhattacharyya

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Amitava Mukherjee
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

Poetry:In the Earth’s Kumarasambhava

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal