ফেন্স থেকে দূরে চিরদা এখনও আছে

কি হবে—
চিরদার তো বয়স হয়েছে,
সে আর কিছু পারবে না করতে।
নিজেকে খুঁজে নিয়েছে
ড্রয়িং রুমে আর হুইস্কির পেগে।
রাস্তায় দেখা হয়
'অমল, বিমল, ইন্দ্রজিত’ ও
অরুন্ধতীর সঙ্গে।
দু-চারটে কথা বলে
এড়িয়ে যায় চিরদাকে।
ওরা চিরদাকে ছেড়ে
এগিয়ে ছিল দূর পর্যন্ত
মৃত্যু এসেছিল অ-মৃত্যুর মতো।
ফেন্স থেকে দূরে,
চিরদা এখনও আছে...
24/5/25
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Inevitable truth – very nicely depicted👏
Thank you!
কবিতাটি এক গভীর নিঃসঙ্গতা ও সময়ের নির্মম স্রোতের প্রতিচ্ছবি। “চিরদা” চরিত্রটি যেন এক হারিয়ে যাওয়া প্রজন্মের প্রতীক—যে একসময় ছিল সক্রিয়, প্রাসঙ্গিক, কিন্তু এখন নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছে ড্রয়িং রুম আর হুইস্কির গণ্ডিতে। কবির ভাষা অত্যন্ত সংযত, অথচ তীক্ষ্ণ; অল্প কথায় এক গভীর অস্তিত্বসংকটকে তুলে ধরেছেন। ‘অ-মৃত্যুর মতো মৃত্যু’—এই চিত্রকল্পটি বিশেষভাবে দাগ কাটে, যা জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক শূন্যতার অনুভূতি সৃষ্টি করে।
আবৃত্তিটিও কবিতার এই বিষন্নতা ও অবসাদের আবহকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। স্বরের ওঠানামা, বিরতির ব্যবহার, এবং আবেগের সংযম—সব মিলিয়ে পাঠটি কবিতার অন্তর্লীন যন্ত্রণাকে শ্রোতার মনে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বিশেষ করে শেষের লাইনগুলিতে আবৃত্তিকার যে মৃদু অথচ ভারী আবেগ ধরে রেখেছেন, তা কবিতার মর্মার্থকে আরও গভীর করে তোলে।
Thank you very for your fascinating comments about poetry and Antara’s recitation. Thanks once again!
Sundor ar bastobik jiboner sathe milito
Thank you!
এই কবিতাটা শুধু “চিরদা”র গল্প নয়, আমাদের চারপাশে থাকা বহু মানুষের নীরব অস্তিত্বের প্রতিচ্ছবি। বয়স, সময়, সম্পর্ক আর একাকীত্বকে এত সংযত অথচ গভীরভাবে তুলে ধরা সত্যিই মন ছুঁয়ে গেল।
অমিতাভ স্যারের লেখনী আর অন্তরা ম্যামের আবৃত্তি কবিতাটাকে যেন আরও জীবন্ত করে তুলেছে।
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইল।
Thanks very much for your appreciation, Trisha!