• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
পদ্য

বাঁধনের আলগায় 

Amitava Mukherjee
Amitava Mukherjee
One Min Read
127 Views
2 Comments
অনঙ্গ অন্ধকারে
অচেনা রুদ্রের মুখে ক্ষত
যতিনের তীক্ষ্ণ নখের আঁচড়ে,
দু-চারটে বাঁধনের আলগায় —

রুদ্র ল্যাম্পপোস্টের রুক্ষ
খুঁটিতে আলতো করে
নাক ঘষে, বিড়বিড় করে
রাগ অগ্রাহ্য করলাম—

স্বর্ণাভ হাতের কাঁচের চুড়ি
ভাঙে, শরীর দুলতে থাকে
যতিনের, ভালোবাসার শব ডিঙিয়ে
কত রাত্রি পেরিয়েছে—

শরীর থেকে অবাধ্য মাছি
অবহেলায় ঝেড়ে ফেলে
নাভির পচনে, বিড়াল পা
আঁচড়ায়, ভোরের ঘুমের ব্যাঘাতে—

যতিন তাদের লক্ষ্য করে না
ধবল কুয়াশায়
খোঁজার দৃষ্টি নিয়ে বাজারে
মুরগির দোকানে—

দুপুরে ভাত মুখে নিয়ে,
নিরুৎসুক শূন্যতার ছিদ্রে
চোখে পড়ে মেছো বুড়িকে
জানলা দিয়ে বাইরে তাকাতে—

সমুদ্র শীতল করুণায়
অপ্রসন্ন চোখে নজরে আসে
বুড়ির এড়িয়ে যাওয়া প্রসন্ন বিভায়
অক্ষম জানলার নীচ দিয়ে—

হেমন্তের শেষ বেলায়
নরম সহজ বিন্দুর উপর
সাদা দ্রাক্ষাফলের কীট
চলে চলে ঘুরছে—

নিয়মের শক্ত ডানার উপরে
দেশীয় মদের বোতলের
ছিপি খুলে, যতিন
তৃতীয় ইন্দ্রের পতনে—

অচেনা রুদ্র ঠাণ্ডা জল
ও ছোলা নিয়ে হাজির হলে,
যতিন মৃগী রুগীর মতো
হাত ও পা ছুঁড়তে থাকে—

চিৎকার করে ব্রাহ্মণীর মতো
শেষ স্পর্শে,
তুমি হিংস্র তারকার মতো
হত্যা করতে চেয়েছিলে—

ধ্বংস ও হত্যা ভুলে
যতিন ও রুদ্র বাঁধনের আলগায়,
দুর্লভ সুখে গলা ভেজাতে থাকে
অনঙ্গ অন্ধকারের দাহ অব্দি।

28/12/2025
Amitava Mukherjee

Recitation: Antara Das

Illustration: Sumit Sanyal

Branding: Kaushik Bhattacharyya

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Amitava Mukherjee
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

রক্তকরবীর লাল

Next

ভগ্নহৃদয়ে 

2 Comments

  1. Sagarika Ghosh says:
    February 16, 2026 at 10:07 am

    Khub onnyorokom. Valo laglo pore.

    Reply
  2. Amitava Mukherjee Amitava Mukherjee says:
    February 16, 2026 at 5:22 pm

    Thank you!

    Reply

Leave a Reply to Amitava Mukherjee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal