বেনুদি সোনালী আলোয় দাঁড়িয়ে

পশ্চিম আকাশের জরায়ুতে
মেঘ কালো হয়
বাজের প্রসব বেদনায়
অঝোরে বৃষ্টি নামে—
আকাশকে চুমু খেয়ে
উড়ে যায় মেঘ
সব দায়িত্ব দিয়ে যায়
বেনুদিকে—
ঝড়ো হাওয়ায়
দরজা সজোরে বন্ধ হয় অভিমানে—
গাছগুলো
মন্ত্র পড়ে আপন মনে
বাজের ঝলকানিতে—
একটা একটা করে ফুল মাটিতে
ঝরে পড়ে,
বেনুদির পা পিছলে যায় উঠানে—
রোদ্দুরে ঘাসের জল শুকোয়
ধীরে ধীরে
মানানসই হয়ে আশেপাশের জিনিষগুলো
বেনুদির, গোধূলির মতো, হৃদয়কে
বেনুদিকে নিজের করে উৎসুক চোখে —
শাখাগুলো ছেড়ে যায়
গাছকে
তাদের চিৎকারে কিছু
যায় আসে না, মাটি জুড়ে—
সহজ গ্রীষ্মে ওদেরকে
ছেড়ে যেতে হয়
পৃথিবীকে—
বেনুদি তার নিজের জানা
অন্ধকার
এই পৃথিবীর তরুণতর
অন্ধকারে ঠেকে গেছে—
বাতাসের ঘূর্ণি হাওয়ায়
মেঘের গোড়ালিতে
বেনুদির পা ঠেকা লাগে
বৃষ্টির ছিটে গায়ে—
মেঘের অন্ধকারে
আলোয় চমকে ওঠে
হটাৎ উঠান,
মাছের ঝোলে লুকিয়ে থাকে
বেনুদির মন—
স্বপ্নময় ঘুমে
বেনুদির রাগ জল হয়,
মাটিতে গড়িয়ে যায় বৃষ্টিতে,
জলেরই তিরস্কারে—
বেনুদি সেখানে থেকে যায়
শেষ দেখার জন্য
সোনালী আলোয় দাঁড়িয়ে—
6/3/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Nice poem and nice recitation indeed
Thank you very much!
The poem quite imaginatively depicts life – which moves on through lights & shades, joys & pains , and receding relationships.
Thank you very much!
Nice recitation and nice poem, mishe geche prokriti ar benudi
Thanks very much!