শুরু বা শেষ নেই

শুরু বা শেষ নেই
রাস্তার উপরে
চাঁদের নীরব আলোয়--
চাঁদের নীরব
আলোতে সানায়ের সুরে
একা নয় চাঁদ--
অচেনা ছেলে আর এক
অজানা মেয়ে
শুয়ে আছে কাগজের উপরে
পোশাকে--
কাগজের উপরে ঘুমচ্ছে
উপরের দিকে মুখ রেখে--
নতুন, পুরানো তারারা
পরিষ্কার আকাশে
অবিশ্বাস্য ভাবে
কত বছর ধরে টিকে আছে--
টিমটিমে আলো নিয়ে
আর কত বছর ধেরে
টিকে থাকবে একই ভাবে?
তাদের উপর ছড়িয়ে থাকা
পোশাকটি রুক্ষ
তারা সেভাবেই ঘুমোয়--
আলোর সহানুভূতি থাকে
নীরব চাঁদে
যার শুরু বা শেষ নেই।
Jun 30, 2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.