সুতির কাজ করা শাড়ি

আশিতার পড়নে সুতির কাজ করা
শাড়িটি খুব দামি নয়—
তাকে দেখতেও কিন্তু সাদামাটা নয়,
অলসও নয়—
ওই শাড়িটি তার পাতলা গড়নের উপরে
পাট পাট করে,
তার শরীরকে ঢেকে রাখে—
আর তার মুখে অল্প প্রসাধনে,
সূর্যের ক্রোধের সাথে,
আশিতা সাজিয়ে রাখে
মুখের সৌন্দর্যকে—
আর ওই সুতির শাড়ি
পাতলা গড়নে,
মেলে রাখে
আশিতার পূর্ণ সৌন্দর্যকে।
31/7/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Bah khub sundor, chotto othocho sundor lekha
Thank you!