স্বপ্নগুলোকে টেবিলে বসতে দেয়

ঘোড়ায় চড়ার মধ্যে
চূড়ান্ত সাফল্য খুঁজে পায়
সিমিকা—
সাফল্যের অহংকার
কেন যে তাকে
কুরে কুরে খায়?
গাড়িতে উঠে তার তাই মনে হয়—
প্রতিদিন একই দিকে, একই গন্তব্যে
কেন যেতে হয়?
কেন গাড়ি ঘুরিয়ে যায় না
অন্য দিকে?
শনিবার রাতেই
সিমিকার ইচ্ছার দ্রোহে—
অন্যের ইচ্ছার অজ্ঞাত কারণে—
তার ইচ্ছাকে সম্পূর্ণ না বুঝে
তাকে হেয় মনে করে—
সিমিকার তাই মনে হয়
রোববারের সকালে।
বারান্দায় বসে
চোখ রাখে কাগজে বৃষ্টির সকালে—
অবাধ্য মাছি উড়ে
ওরই অহংকারী চোখের সামনে—
আবার তাকে বাড়ির ভেতরে হেঁটে
পেরিয়ে যেতে হয় সুটকেস,
টেনিস জুতো ও কফির কাপের
পাশ দিয়ে।
দিনের সাথে যাপন কেটে যায়
সে বসে থাকে ওখানেই—
ছেলেদের ফুটবল খেলা দেখে—
বা ছোট এক ছেলেকে
সমানে উত্যক্ত করে আপনজনেরা—
সিমিকার রোববারের দুপুরে
বাইরে যাওয়া কমে যায়—
হাতে গোনা ভালোলাগা জয়েন্টগুলোতে
ভিড় হয়ে থাকে প্রেম পরিবারে।
সিমিকা চেয়ার ছেড়ে এগিয়ে যায়
সোজাসুজি সেই টেবিলের সামনে—
যা সে বুকিং করেছিল
এখন তা ফাঁকা নেই...
কিছু লোক ঝুঁকে বসে আছে
সামনের দিকে চেয়ে—
সিমিকা প্রতিটি স্বপ্নকে
তার থেকে দূরে সরিয়ে রাখে
নিজের ইচ্ছেমতো।
ওদের ছাড়িয়ে টেবিলের সামনে
গিয়ে দাঁড়ায়—
সেই লোকজনেরা ধীরে ধীরে
এড়িয়ে যায় মৃত গাছের গুঁড়িগুলোকে—
হালকা হাহাকারের গোঙানি বাতাসে ভাসে।
টেবিলের
বাইরের দাঁড়ানো স্বপ্নগুলোকে
সিমিকা বসতে দেয়—
সিমিকা গ্লাসে ঠোঁট ছুঁয়ে
ধীরে ধীরে হুইস্কিতে চুমুক দেয়
সন্ধের অন্তিমে।
17/6/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.