হাইকু- গবেষণার প্রহসনে
গবেষণা

গবেষণা
গবেষণায়
গর্ব, মেলামেশা
বৃথা।
বচনে

বচনে
বচনে
বুদ্ধি, চয়নে
সার নেই।
নাজেহাল

নাজেহাল
সারাদিন
ঘরে, নানা কথায়
নাজেহাল।
ঝিমুনি

ঝিমুনি
ঝিমুনি চোখে
কথা শুনতে শুনতে,
কফি বৃথাই।
ওয়ার্কশপে

ওয়ার্কশপে
ওয়ার্কশপে
সবাই জালে, কথার
মরণে।
ছবিতে ছবি

ছবিতে ছবি
ছবিতে ছবি
সীমাহীন বচনে
গলা শুকনো।
ফিসফিসানি

ফিসফিসানি
আঁকিবুঁকি
খাতায়, টেবিলে
ফিসফিসানি।
ফোটন তত্ত্ব

ফোটন তত্ত্ব
হাত বাড়ালে
ফোটন তত্ত্ব, এক
ঢোক জল।
শব্দজব্দ

শব্দজব্দ
নামে পর নাম,
হাত বাড়িয়ে হাত
মেলায়, শব্দজব্দ।
বোতলে জল

বোতলে জল
বাড়ানো হাত
মুঠোতে, আলোচনা,
বোতলে জল।
সহমতে

সহমতে
গুলিয়ে যায়
কথায়, সহমতে সময়
দাঁড়ায়।
খই ফোটে

খই ফোটে
বুড়োর মুখে
খই ফোটে, ভাজার
লোক নেই।
বাতাসা

বাতাসা
শনি পুজো শেষ
গবেষণার বাতাসা
হাতে হাতে।
13/2/2026
Amitava Mukherjee
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Thank you so much for sharing the series. So appropriately defined and noted. All the various “feelings” and “state of minds” are so relatable. The accompanying illustrations are absolutely awesome.
Please continue your creations and keep sharing with us.
Cheers !!!
Thank you very much!