তুমি ছাড়া, ঘনাদা

ঘনাদা
দিনের অবশেষে
শান্ত করো মনকে—
বিরাম দাও অহং-কে
আলজিভ থেকে।
অবিনাশের শেষ ভুলে
ধ্বংস হয়েছে দিনের
শেষ-চন্দ্রবিন্দু।
যা ঘনাদা চিরকাল ধরে
বিশ্বাস করেছিলে—
তা চলে গেছে।
ঠিক তেমনই।
ঝালুয়ারবেড়ের
দুইদিকের রাস্তার প্রাচীন আশা
তোমাকে অনুসরণ করতো...
আর তারাও তোমার
পিছু নেওয়া ছেড়েছে।
নিজেদের বিরামে।
সূর্য ডোবার পরে—
এখনও যথেষ্ট স্পন্দন রয়েছে
দেবারতির শরীরে।
আশেপাশে কোন কিছুই
চোখে পড়ছে না, ঘনাদা—
মন চেয়ে নেবার মতো হবে।
এমন কি তোমার সামনে
পৃথিবীরও দীর্ঘশ্বাস ফেলার
ফুরসত নেই।
পিছনে রেখে এসেছো
তিক্ততা, একঘেয়েমি—
তোমার কফির কাপের
মতো একই একঘেয়েমি।
ঝালুয়ারবেড়ের বামে আছে
গুপীর গ্লাসের গন্ধ—
ডানে থাকে দেবারতির
নাভির সুরভি।
বাড়ি ফেরার অভ্যাস
কিছু নয় ঘনাদা, শুধুই অভ্যাস।
আর স্টেশনপাড়া ভিখারি হাত পাতে
সময়ের হেরফেরে, তোমারই পৃথিবীতে।
ঘনাদা
শেষবারের মতো
দুদণ্ড চুপ করে বসো—
শান্ত বুদ্ধ মূর্তির মতো।
যা তোমার ড্রয়িং রুমে
রাখা আছে
অপ্রয়োজনে, বর্ণহীনে।
একগ্লাসের সঙ্গী মানিকের
জালেও মাছ আসেনি,
সারাদিন জলের ধারে বসে থেকে—
বকও ছিল পাড়ে।
শেষবারের মতো
মানিক হতাশাকে ছেঁড়ে
জলের ধারে গিয়ে বসেছিল।
ঘনাদা ঝালুয়ারবেড়ের
রাস্তায় তোমার আর কিছু
অবশিষ্ট নেই।
গুপীর গ্লাসের গন্ধ—
দেবারতির নাভির
অহংকার ছাড়া।
আর তুমি আছো, ঘনাদা।
ভাগ্যই মৃত্যুকে
উপহার হিসাবে দিয়েছে শেষ পর্যন্ত।
হতাশার কোনো ইঙ্গিতে নয় ঘনাদা…
29/5/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.