গদ্যকাহিনী: উৎসুক ইন্দ্রিয়

নারী, তুমি কে?
গ্রীষ্মের মধ্যরাতে চাঁদের সাগরে তুমি আমার কলমকে হেলাফেলা করো। গদ্যকাহিনীতে। চাবুক মারো, পরে গঙ্গাস্তোত্রে গা ভাসাও।
তোমার বোঝাবার নানা আয়াস ভঙ্গির কাছে মিনতি করে, আমার গদ্যকাহিনীর উৎসুক ইন্দ্রিয়? তুমিই কি কাহিনীকে, এই প্রথাগত কাহিনীকেই, অসাধারণ করে তুলেছো। আমি সেই ভ্রমণকারী। যে তোমার কাছে কাহিনী নিয়ে আসে; আর তুমিই ভ্রমণকারীর অন্ধকারে রহস্যহীন মিনার। রাতের বেলা তোমার চোখের কোণে চুম্বন করে…
নারী,
তোমার কবিতাই আমার গদ্যকাহিনীকে তৈরি করেছে; আসন্ন বর্ষার জন্য, আর তোমার ঠোঁটের স্পর্শে তুমি আমাকে কর্কশ পাথর বানিয়েছো। তোমার ঠোঁটই আমার পরবর্তী অপেক্ষা; তুমি আমাকে উদ্বিগ্ন মাতাল করেছো...
হে নারী,
চলো একটা চুক্তি করি; এমন চুক্তি, যা এক মধুর নিয়তি, পরবর্তী এক শহর নির্ধারণ করবে।
তোমার অপরিসীম সৌন্দর্যের কারণে, আমাকে যেন আমার গদ্যকাহিনী নিয়ে, দূরে জানার উদ্দেশ্যে ভেসে যেতে না হয়, হে নারী।
17/4/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.