হাইকু-অক্টোবরের হাইকু

শিল কাটা-ও
শিল কাটা-ও
হাঁক রাস্তায়, ব্রজ
ডাকে, বাড়িতে।

কাঠবেড়ালি
কলকাতার বাড়ির
নিমগাছে, একা
কাঠবেড়ালি।

ঘুড়ি
ঘুড়ি আটকে
যায়, পার্কের গাছে—
বিকেলেতে।

সাগর পাড়ে
শ্যামলী আর
সাদা পাখি, দুজনে—
সাগর পাড়ে।

কাক
কাক তারেতে
চোখ পড়ে রাস্তাতে –
ছেঁড়া রুটিতে।

মানিকতলা
অসময়েতে
বৃষ্টি, মানিকতলায়
হাঁটুজলে, সে।

সাঁজেতে
দোয়েল ঝুলে
থাকে তারেতে, সাঁজেতে
সে বারান্দায়।

চড়ুই
ফুল বাগানে
চড়ুইদের ঠোঁটেতে
ঘাসের দানা।
অক্টোবর ২০২৬
Haiku:অমিতাভ মুখোপাধ্যায়
Illustration: সুমিত সান্যাল
Branding: কৌশিক ভট্টাচার্য
© অমিতাভ মুখোপাধ্যায়
No Comment! Be the first one.