অজানা উটের ঘরে

১)
অজানা উটের ঘরেতে
নিশীথ।
নিশীথের
পৃথিবীর গণ্ডিও তাই।
ওই ঘরের সীমানাই
রাতদিনের বোবা গলি।
নিচু ঘরের চাপাহাসির গুমোটে
নিশীথের জানার পরিধিও
সীমিত।
২)
ভীমা একটি নদী
ও তার বাঁককেও
নিশীথ জানে।
এক মেয়ের ভালোবাসাই
নিশীথের দুঃখের নালীপথ
সেই নদীর বাঁকে।
দুঃখেরও সীমা নেই অমুক
দিনের শেষে।
নিশীথ আলু সেদ্ধ করে
সাজবাতিতে।
৩)
পৃথিবী খুঁজে পায়
নিশীথের জন্মানোর দুঃখ—
তার বড় হওয়া—
গাছেরই শিকড়ে।
অজানা উটের ঘরে
সেই মেয়ের ভালোবাসাই
রাতের সীমানা নিশীথের।
24/7/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
অজানা উটের ঘরে পড়লাম l আবৃত্তি শুনলাম l
ভালো লেগেছে l
এই জন্য নয় যে আমি কবিতাটি বুঝেছি l
কিন্তু কেউ বলেছেন-‘কবিতা বুঝবার জন্যে নয়, बाजবার জন্যে l
এই কবিতাটা বেজেছে l চেনা দুনিয়ার সীমানাতে থেকে অন্য দুনিয়ার হাত ছানি দিয়েছে l
এই রহস্যময়তাই আমার প্রাপ্তি l
Thank you very much for your critical analysis. I am highly obliged. Thank you once again.