নাভিতে টুকরো আগুন

পদ্যের প্রতি লাইনে, কমলিকার হৃদয়ের এক টুকরো বিস্ময় লেখা থাকে। প্রতিটি অক্ষরের সাথে কমলিকার চাঁদ পারদের আবেশ রয়ে যায়, যা দীপের অহং-কে আচ্ছন্ন করে রাখে। কমলিকার দীর্ঘশ্বাস প্রতিটি অক্ষরে। প্রতি বাক্যে তার মনের কাঁপুনি। যা মায়ার রঙিন কালি দিয়ে লেখা, নিজের ভেতরে বয়ে যায়।
কমলিকার প্রতিটি আলিঙ্গন কবিতায়, দীপের দূরত্ব একটু একটু করে কমে যায় নিজের ভিতরে। তন্ময় ভাষায় আত্মপ্রকাশের রূপ। রাতের অন্ধকারে মায়ার রঙিন কালিতে জ্বলজ্বল করে। আর এর অনুভূতি কমলিকার হৃদয় থেকে আলজিভে আটকে যায়।
প্রতিটি অক্ষরের বিষম আকাঙ্খা হৃদয়ে। অহং ছেড়ে কমলিকার নাভিতে টুকরো আগুনের গোলা। যা তার সারা শরীরের ভেতরে স্পন্দিত হয় মায়াবী খেলায়। দীপ সাবেকি চালে, কমলিকার প্রেমে ও মায়ার জোড়নে পঙক্তি লেখা থামিয়ে, কাছে টানে। কমলিকা দাঁড়ি টানে, পঙক্তি লাইনের শেষ অক্ষরের শেষে।
কমলিকা
পদ্যে স্পন্দিত, নাভিতে
টুকরো আগুন।
21/9/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.