তরুণী হরিণীও দেখে চলে যাবে

নিশীথের পঞ্চাশ ঊর্ধ্ব বয়েস,
পা ছড়িয়ে বসে আছে
ড্রয়িং রুমে।
অনেকটা সময় পার করেছে।
একই ছবির পুনরাবৃত্তি
জানলার দুদিকের
বাগানে।
নিশীথ
আটকাতে পারেনি,
ঋতুর বদলে যাওয়াকেও।
বাগানে লাল মাটিতে,
গুল্ম লতায় ভরা একদিকে
তরুণী হরিণীর মতো
ইঙ্গিত দিয়েছে।
ছাদে ঝুলন্ত সিল্কের
শাড়ি
সুখের ইঙ্গিতে—
নিজের মতো অভ্যর্থনা দিনকেও।
যখন তখন
বর্ষার বৃষ্টির ছিটে
বারান্দায়,
এটাই নিশীথের প্রাপ্য সম্মান।
নিশীথের বিশ্বাস—
এখনও সে ভালোবাসে সূর্যমণ্ডলের
ভেনাসকে।
যদি ঘরগুলো পদ্য না লিখতো
তার সম্পর্কে—
নীরব চাঁদের
অনন্য শূন্যতায় থাকতে হতো
নিশীথকে।
পদ্যগুলো ছড়িয়েও না যেতো
ছাদ থেকে বাগানে--
তরুণী হরিণীও তা দেখে
চলে যাবে।
17/5/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Bastobik khub sundor ekta golper moto lekha
Thank you!