না-বলা সুন্দরী

মানসী সুন্দরী, কিন্তু ম্যাগাজিনের পাতার মেয়েদের মতো সুন্দরী নয়। সে ভাবতে পারে অনায়াসে যা সে বলতে চায়, তাই সে নিজেকে মেলে ধরে চেনা-অচেনার সামনে, প্রয়োজনে বা অপ্রয়োজনে যা কারোর সঙ্গে কথায়, আলাপচারিতায়। মানসী সহজ ও সাবলীল কথা বলতো ওদের বা তাদের সাথে। এই কথা বলার রেশ, ঠিক রেডিওতে পুরনো গানের রুপালি আভাসের মতো, তার মনে লেগে থাকতো।
মানসী যখন তার আপনজনের সাথে, আনন্দের বা খারাপ লাগার কিছু বলার সময়, তার চোখ ঝলমলে বা ছলছলে হয়ে যেত। সে নিখুঁত সুন্দরী ছিল, তার চারপাশের লোকজনের সাথে গল্প করে, হাসিয়ে তোলার সময়ে। এমন কি দুঃখিত হলেও, সে সুন্দরী।
না, মানসী দেখতে যত ক্ষণস্থায়ী ভিন্ন ভিন্ন কথোপকথনে, তার জন্য সে সুন্দরী নয়। তার জন্য মানসী সুন্দরী ছিল না।
সে এক মেয়ে, প্রয়োজনে বা অপ্রয়োজনে, তোমারি মতো। আর ম্যাগাজিনের পাতার মেয়েদের থেকে আলাদা। মানসী নিজের কাছে না-বলা সুন্দরী।
নিজের কাছে
না-বলা সুন্দরী
মানসী, এখনও।
22/9/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.