• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
হাইবুন

হাইবুন-প্যাঁচার স্ক্রিপ্ট  

Amitava Mukherjee
Amitava Mukherjee
One Min Read
12 Views
0 Comments

প্যাঁচার স্ক্রিপ্টগুলি তারাই নিজেদের বলে চালাতো। অভিনয়ে মঞ্চস্থ হতো। পরে তারাই প্যাঁচাকে ব্যঙ্গ করতো। নানা পত্রিকায় ওর প্রবন্ধগুলি তারা প্রকাশ করতো। পারিশ্রমিকের পরিবর্তে নীরব হাসি ছাড়া সে কিছু পেতো না। প্যাঁচার কলমের হাসি ওরই হাসি। সে খুশিতে বা বিরক্তিতে তা মেনে নিয়েছে।

একরাতে প্যাঁচা স্ক্রিপ্ট লেখা বন্ধ করে। উপন্যাস লিখতে শুরু করে। যেখানে তারা সবাই ছিল সার্কাসের ভিন্ন ভিন্ন চরিত্র। সব কথোপকথন ব্যঙ্গধর্মী। এই ব্যঙ্গ প্যাঁচাকে উৎসাহিত করেনি। বরং তারাই যে যার চরিত্রের ভিতরে নিজদেরকে মেলে ধরেছে। মিথ্যের ভিতরে হাসিতে, আর খারাপ লাগাতে। নিজের পৃথিবীতে কথাবলার সব আদানপ্রদানে। খারাপ বা ভালোলাগা থেকে যায় ওই চরিত্রগুলোর ভেতরে।

উপন্যাসটি প্রকাশিত হয়। প্যাঁচানি উপন্যাসটি পড়েছে। প্যাঁচা তা জানতে পারে না। প্যাঁচানির ঠোঁটে হাসি লেগেছিল। সেই হাসি উপহাসের হাসি নয়। ভালোলাগার হাসি। প্যাঁচানির টিপ্পিনিতে ছিল প্যাঁচার কাছে আসার আবদার।

প্যাঁচানির হাসির মধ্যে আর একটা হাসি জন্ম নিয়েছে। প্যাঁচার মনের সাড়া পায়। ব্যঙ্গের পরিবর্তে প্যাঁচার মুখে সহজ হাসি ছিল।

ঠোঁটেতে ব্যঙ্গ
টিপ্পিনিতে প্যাঁচানির
আবদার।

26/9/2025
Amitava Mukherjee

Recitation: Antara Das

Illustration: Sumit Sanyal

Branding: Kaushik Bhattacharyya

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Amitava Mukherjee
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

ওরা কেউ জানে না  

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal