যে বাস স্টপে নক্ষত্র পুড়েছিল

বরফ-সমুদ্র ছিদ্র করে,
স্বপ্নের মতো জেগে ওঠা আলাদা জগতে,
মনে হতো জয়ীর দুর্লভ সুখে।
আলোর পিঠে তীক্ষ্ণ নখে, খুঁড়ে
তাকে খোঁজা সম্ভব হয়েছিল—
দুই ভিন্ন পৃথিবীতে।
পথ মিলেছিল অলস সন্ধেতে,
চিনতে পেরেছিল প্রসন্ন সংগীতে
একে অপরকে, নিজেদের মন্ত্রে।
অজানা ছিল দুজনেরই—
সম্ভব ছিল না ভালোবাসার পরিচিতিতে
ঠাহরে, কোমল বিন্দুগুলোকে।
স্বীকার করেছিল, তর্ক করেছিল
এবং এড়িয়ে গিয়েছিল, কারণে—
নির্ধারিত সময়ে।
তর্কে এপাড় ওপাড় করেছিল
বুঝতে পারে অবশেষে—
তাদের বোঝাপোড়া রুক্ষ নয়
হেমন্তের সকালে।
আলাদা ছিল গল্পগুলোও
যেমন শূন্যতা ছিল অলস রোদ্দুরে,
একই ছিল-
বিপরীত হৃদয়, নিপাখি আকাশ
বাজপাখির আবেগে।
এবং একসাথে রৌদ্রের অনুভবে নদীতীরে
প্রাণ পেতেছিল—
চিরকালের জন্য
অবশেষে
প্রেমও পেতেছিল তাতে।
সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল,
শুক্ল রাতের চাঁদ আকাশে,
স্তম্ভিত হৃদয় জুড়ে।
তারা জানত কখনই নিখুঁত হবে না,
বাধা এবং ক্ষত থাকবে—
কিন্তু যতক্ষণ তাদের ভালোবাসার
দুর্লভ ভালো-মন্দ গলে শূন্য না হওয়া পর্যন্ত
ছায়ায় ঢাকা গোপন ঘরে পরিচয় খুঁজে পাবে,
একসাথে—
সত্যিকারের গল্পগুলি এমনই।
মনে পড়ে, জয়ীর মনে পড়ে—
দুজনের পরিণত প্রেমে
এবং দুরন্ত স্পন্দনে গুঞ্জনে—
সর্বস্ব দপ দপ করে।
তারা থাকতে পারে এবং অন্তহীনভাবে থাকতে পারে..
সন্ধ্যা পাখিদের গগনভেরী তিরতিরে শব্দের তীব্র স্রোতে
জন্ম হয় ঝিলম নদীর...
ঝিলম নদী তাদের ব্যাপকতা
তাদের পরিচয়ে, তাদের বন্ধনে...
এবং জয়ীর ডাকে যে বাস স্টপে নক্ষত্র পুড়েছিল।
26/1/2026
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.