সুধার আলয়ে সন্ধ্যাকালীন গমন

কামিনী সুধার নিকটে আসিয়া,
ব্রজ হাত পাতিয়া
চাহিয়া লয়ে—
তোমার যা সামগ্রী আছে
তোমারই শরীরের স্তবকে স্তবকে
দান করো আমাকে।
যত আমোদ আছে
তোমার কামিনী শরীরে—
দান করো আমাকে।
তোমার মুক্ত মনের
সারসীতে,
তোমার বামভাগের দক্ষিণ দিক দিয়া,
বা, দক্ষিণভাগের বাম দিক দিয়া
তুষ্ট করো আমাকে।
আমার পিছনে ছুটিয়া আসিতেছে
শৃগালের মতো,
পূর্ণ মদনে, ওই প্রবীণেরা।
আমার কাছে কোনো মুদ্রা
নেই—
আছে তোমার রমন মনসিজে,
তুমি আমায় দান করিয়াছিলে
বসন্ত পঞ্চমীর রাতে রতি বিহারে।
দ্বার খুলিয়া দেয় সুধা,
সুধার গমন লালিত্য
চাক্ষুষ করিতে করিতে,
ব্রজ প্রবেশ করে সুধার আলয়ে।
রমনাবিলাসী রাজবল্লভের
সহিত সুধার নানা আমোদ প্রমোদের
অতিক্রান্তে—
শত সহস্র মুদ্রা হাতে লইয়া
আবদার করিয়া থাকে,
আগামীকাল আসিবার সময়
আমার জন্য চন্দাহার আনিবে—
আমার কটিদেশে তাহা শোভা পাইবে,
রাজবল্লভ মুখে উল্লাস লইয়া বাহির হইয়া যায়।
ব্রজ কোন বিনয় বাক্য না কহিয়া,
প্রযত্নে প্রতিপালিত উদ্যানের,
একটি একটি পুষ্পকে টানিয়া লইয়া,
পুষ্পহীন করিয়াছে
সুধাকে।
সুধা
দক্ষিণ দিক দিয়া, বামদিক দিয়া
তুষ্ট করিয়া,
সহস্র মুদ্রা দিয়া বিদায় করিয়াছে—
ব্রজ ফিরিয়া যায় কোন বাক্য না কহিয়া।
সুধা ব্রজের চলে যাওয়া দেখিতে থাকে—
আলয়ের দ্বার উন্মুক্ত থাকে
বসন্ত সেনের জন্য...
19/3/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
No Comment! Be the first one.