রোদ্দুরের উষ্ণতা সরে যায়

নারীর মতো সকালে
রোদ্দুরর উষ্ণতা
আশনার সামান্য বাঁকানো
গ্রীবায়
গোলাপি গোলাপটি
কত নিখুঁতভাবে
কত সুন্দর ফুটে আছে
পাপড়ি যেমন মেলে যায়
তার তাপে
আশনার টিকালো নাকের উপর
বিন্দু বিন্দু জলের কণা জমে
সম্ভবত এটি এই মুহূর্তে
সবচেয়ে ছোট
সবচেয়ে কম গুরুত্বপূর্ণ
ঘটনা
দিনের প্রবাহে
তবুও ফুটে আছে
গোলাপি গোলাপটি
খুশি হয়ে
আশনার মন পৃথিবীতে
আশনার সামান্য বাঁকানো
গ্রীবা থেকে
রোদ্দুরের উষ্ণতা সরে যায়
দিনের প্রবাহে।
14/6/2025
Amitava Mukherjee
Recitation: Antara Das
Illustration: Sumit Sanyal
Branding: Kaushik Bhattacharyya
Copyright@ Amitava Mukherjee
Excellent
Thank you!
Chotto kintu khub sundor lekha
Thank you!