• হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos

What are you looking for?

Main Menu

  • হাইকু
  • টাঙ্কা
  • হাইবুন
  • পদ্য
  • কাব্য কাহিনী
  • মনেরকথা
  • কাব্য নাট্য
  • All Categories
  • Gallery
    • Publications
    • Videos
ঐতিহাসিক কাব্য কাহিনী

জয়ী, আয়েশা ও কৌটিল্য-পর্ব-৬

Amitava Mukherjee
Amitava Mukherjee
3 Min Read
28 Views
0 Comments

জয়ী:              আয়েশাকে ফোন করে বলে
 চলে আয় আজ চায়ের বুটিকে…
আয়েশা:           হ্যাঁ আসছি বেলা তিনটে নাগাদ…
জয়ী:              বুটিকে পৌঁছেয়ই চায়ের অর্ডার দেয়…
আয়েশা:          টেবিলে বসে চায়ে চুমুক দিয়ে
জিজ্ঞেস করে কখন এলি, আমার 
আসতে একটু দেরী হয়েছে…
জয়ী:              তেমন কিছু নয়… বলতে শুরু কর
 তুই আগের দিন যেখানে শেষ করেছিলিস…
 
কৌটিল্যের সময়েও
রাজাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পালটে যেত…
আয়েশা:          ঠিকই, যেমন গ্লোবাল স্টেট পলিটিক্সে
US , NATO, Middle East, 
G-7 or G-20…
ধরা যাক উদাহরণ স্বরূপ…
জয়ী:              এই ব্লকগুলোর মধ্যে নেশন-স্টেটগুলোর
মধ্যে overlap আছে
সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সম্পর্ক
পালটে যায়…
আয়েশা:           কৌটিল্যের সময় এই মণ্ডলা গঠন অনেকটা
রিজিড ছিল, 
যদিও মধ্যমা ও উদাসীন রাজারা
নিজেদের রাজত্বের অধিকার বাড়ানোর
জন্য যুদ্ধ বাঁধাতে পারে,
তখন নেশন-স্টেটগুলোর মধ্যের সম্পর্ক
পালটে যেত…

যেমন এখন এই ব্লকগুলোর নেশন-স্টেটের
নিজেদের মধ্যে পলিটিকাল, ইকোনমিকাল
ও ডিপ্লোম্যাটিক সম্পর্কগুলোও পালটে যায়…
জয়ী:             সঠিক ব্যাখ্যা করেছিস…

তুই আবার বলতে শুরু কর কৌটিল্যের
প্রত্যেক মণ্ডলার গঠন প্রণালী নিয়ে…
আয়েশা:          কৌটিল্যের আন্তর্জাতিক মণ্ডলায়
ছটি করে উপাদান ছিল রাজাকে নিয়ে…
রাজার মণ্ডলায় আঠারোটি উপাদান আছে…
জয়ী:             যেমন রাজার মণ্ডলায় রাজার বৃত্ত,
রাজার বন্ধু রাজার বৃত্ত আর
বন্ধুর বন্ধু রাজার বৃত্তে…

আর প্রতি বৃত্তে ছটি করে উপাদান আছে
যোগ করলে আঠারোটি উপাদান…
আয়েশা:           একবারে ঠিক… আরেক রাউণ্ড চা বল…
জয়ী:    Sure…   
আয়েশা:          চায়ে চুমুক দিতে দিতে বলে চারটি
মণ্ডলায় মোট বাহাত্তরটি উপাদান আছে…
জয়ী:              উপাদানগুলোকে কিভাবে ব্যাখ্যা করবি…
আয়েশা:           আসছি- তার আগে কৌটিল্য কেন এইভাবে
ভাগ করেছে মণ্ডলাগুলোকে…

কৌটিল্য রাজাকে সমস্ত নীতি নির্ধারণের
উৎস বলে গণ্য করেন, সেই নির্ধারিত নীতি
রাজারই অভিন্ন নীতি,
মন্ত্রী বা মন্ত্রীরা এই মণ্ডলায়
আপাত দৃষ্টিতে উপদেষ্টার ভূমিকা
পালন করে…
জয়ী:              যেমন আজকের দিনে অনেকটাই
নেশন-স্টেটগুলোর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট
হচ্ছে key person নীতি নির্ধারণ করে,
ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্যে ও তাতে ওরা
সায় দেয়- বা বিরোধীরা তাতে বাধা দিলে,

তাতে কিছুটা পরিবর্তন হয়ে থাকে বা
পার্লামেন্টে ভোট করে ওই নীতি নির্ধারিত হলে,
Executive order সাইন করেন প্রেসিডেন্ট…
আয়েশা:           ঠিক… Executive order সাইন করার
আগে  প্রধানমন্ত্রীর recommendation 
যায় প্রেসিডেন্টের কাছে…
এখনকার পার্লামেন্ট গণতন্ত্রে এই নীতি
নির্ধারণ প্রদ্ধতি একটু জটিল…
জয়ী:              ঠিক- কৌটিল্যের মণ্ডলায় রাজাকে বাদ দিলে
আরও পাঁচটি উপাদান আছে…
সেগুলো কিভাবে ব্যাখ্যা করবি?
আয়েশা:           কৌটিল্যে যে আন্তর্জাতিক মণ্ডলা
গঠন করেছিলেন তাতে তিনটি স্তর আছে
যা আমরা একটি গাছকে উলটো করে 
ভাবতে পারি
যেমন প্রথম স্তরে আন্তর্জাতিক মণ্ডলা…
জয়ী: যেমন…
আয়েশা:  দ্বিতীয় স্তরে
ভিজিগিশুর (রাজার) বৃত্ত
আরির (শত্রু রাজার) বৃত্ত
মধ্যমের (মধ্যস্থকারী রাজার) বৃত্ত
উদাসীনের (নিরপেক্ষ রাজার) বৃত্ত
 
তৃতীয় স্তর চার রাজার মণ্ডলায়
আর আলাদা আলাদা মণ্ডলায়
প্রত্যেক রাজার নিজস্ব স্তর
জয়ী: বেশ জটিল…এর পরে আর স্তর আছে?
আয়েশা:  হ্যাঁ…
চতুর্থ স্তরে প্রত্যেক রাজার নিজস্ব স্তর
আর প্রত্যেক রাজার নিজেকে নিয়ে
ছটি কাঠামো (structural) গত
উপাদান থাকে
জয়ী:             আজকের ওয়ার্ল্ড পলিটিক্সে, 
United Nation General Assembly-
যদি প্রথম স্তর হয়
                  
Nation/state block হবে দ্বিতীয় স্তর,
আর প্রত্যেক nation/state তৃতীয় স্তর,
                  
চতুর্থ স্তরে থাকছে- structural elements 
of each nation/state…
আয়েশা:          চায়ে চুমুক দিতে দিতে বলে
চারটি মণ্ডলায় মোট বাহাত্তরটি
উপাদান আছে…
জয়ী:             উপাদানগুলো কিভাবে ব্যাখ্যা করবি?
আয়েশা:         আসছি, তার আগে বলিকৌটিল্য কেন
এভাবে ব্যাখ্যা করেছে…
কৌটিল্য রাজাকে সমস্ত নীতি নির্ধারণের
উৎস বলে মনে করতেন
আর বিশ্লেষণমূলক নীতি রাজার
কাজেরই অংশবিশেষ আর অভিন্ন—
                  
মন্ত্রীরা এই মণ্ডলায় আপতদৃষ্টিতে
উপদেষ্টার ভূমিকা পালন করতো…
জয়ী:              যেমন এখন নেশন/স্টেটে প্রাইম মিনিস্টার
বা প্রেসিডেন্ট হচ্ছে key person,
ক্যাবিনেট মন্ত্রীরা তাতে সায় দেয
এক্সেকুটিভ অর্ডার সাইন করে
প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট…
আয়েশা:          ভারতে প্রাইম মিনিস্টারের
রেকোমন্ডেশনের পর প্রেসিডেন্ট সাইনের
পর এক্সিকুটিভ অর্ডার
কেন্দ্রীয় সরকার তা বের করে…

আমেরিকার ক্ষেত্রে প্রেসিডেন্ট
এক্সিকুটিভ অর্ডার
সাইন করে সেনেট পাশ করলে…
জয়ী:             ঠিক—

কৌটিল্যের মণ্ডলায় রাজাকে ছাড়া
আর পাঁচটি উপাদানগুলো কি
প্রত্যেক মণ্ডলার—
আয়েশা:           কৌটিল্য যে আন্তর্জাতিক মণ্ডলায়,
যে মডেল তৈরি করেছিলেন, তাতে
তিনটি স্তর আছে, 
যাকে উল্টানো গাছের মতো ধরে নিই—
জয়ী:     যাকে ‘hierarchical structure’ বলে…
আয়েশা: যেমন প্রথম স্তরে আছে আন্তর্জাতিক
মণ্ডলা—
 
দ্বিতীয় স্তরে এক এক করে

ভিজিগিশুর (রাজার) বৃত্ত,
আরির (শত্রু রাজার) বৃত্ত,
মধ্যমার (মধ্যস্থকারি রাজার) বৃত্ত
আর 
উদাসীনের (নিরপেক্ষ রাজার) বৃত্ত—
জয়ী:     এরপরের structural elements কি?
আয়েশা: তৃতীয় স্তরে রাজার মণ্ডলায়,
প্রত্যেক রাজার আরি, মধ্যমা ও
উদাসীন রাজার বৃত্ত—
 
চতুর্থ স্তরে, প্রত্যেক রাজার
মণ্ডলায় ছটি কাঠামোগত
উপাদানগুলো
(structural elements) থাকে….
জয়ী:     এখনকার ওয়ার্ল্ড পলিটিক্সে, যদি 
ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 
(United Nation General Assembly)
প্রথম স্তরে থাকে…
         
নেশন/স্টেটের ব্লকগুলোকে (
যেমন NATO, G-7, G-20, ইত্যাদি)
দ্বিতীয় স্তরে রাখা যায়…
 
প্রতিটি নেশন/স্টেট তৃতীয় স্তরে…

আর স্টেটের কাঠামোগত উপাদানগুলো 
(structural elements) চতুর্থ স্তরে রাখা যায়…
আয়েশা:           ঠিক ঠিক উদাহরণ দিয়েছিস, তুই…
জয়ী:             আজ থাক, সন্ধে হয়েছে…
আয়েশা:          কাঠামোগত উপাদানগুলো নিয়ে
পরের আড্ডায় আলোচনা করা যাবে…
জয়ী:              রাইট, সুইট হার্ট…
আয়েশা:           সুইট হার্ট, টু-ও….

পর্ব-(৬)  শেষ …ধারাবাহিক চলবে
 Amitava Mukherjee

Illustration: Sumit Sanyal

Branding: Kaushik Bhattacharyya

Copyright@ Amitava Mukherjee

Please share this article if you like it!

Link Copied!
Amitava Mukherjee
Written By

Amitava Mukherjee

Academician and Writer

Other Articles

Previous

অজানা উটের ঘরে   

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our newsletter

Get latest updates, offers and news directly in your inbox.

All Right Reserved! Concept: Kaushik Bhattacharyya, Illustrations: Sumit Sanyal